সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বাড়িতে সিসি ক্যামেরা লাগানোর আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

বাড়ির নিরাপত্তা বাড়াতে অনেকেই সিসি ক্যামেরা লাগান। চোরদের থেকে তো রক্ষা পেতেই, এছাড়া আপনার বাড়ির সার্বিক নিরাপত্তা থাকবে আপনার হাতে। বাড়িতে কে আসছে, যাচ্ছে সবই দেখতে পাবেন যেখানে থাকুন না কেন সেখান থেকে। বাড়িতে শিশুরা থাকলে তাদেরও খেয়াল রাখতে পারবেন।

তবে বাড়িতে কী ধরনের সিসিটিভি ক্যামেরা লাগানো উচিত, সেটা আগে জানা জরুরি। এছাড়া আরও বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনাকে। চলুন দেখে নেওয়া যাক, বাড়িতে সিসিটিভি লাগানোর আগে কী কী জিনিস মাথায় রাখতে হবে-

ক্যামেরার রেঞ্জ
বাড়িতে সিসিটিভি বসালে মাথায় রাখতে হবে ক্যামেরার রেঞ্জ যেন কমপক্ষে ২০ থেকে ২৫ মিটার হয়। রেঞ্জ যত বেশি হবে তত ভালো। কারণ রেঞ্জ বেশি হলে দূরের জিনিসও সহজে ক্যাপচার করা যায়। রেঞ্জ ইমেজ সেন্সরের আকারের পাশাপাশি লেন্সের ফোকাল দৈর্ঘ্যের উপরেও অনেক কিছু নির্ভর করে।

ভিডিওর গুণমান

সেরা সিসিটিভি ক্যামেরায় ৭২০পি এবং ১০৮০পি রেজোলিউশনের ভিডিও ক্যাপচার করা যায়। রেজোলিউশন যত বেশি, ভিডিওর কোয়ালিটি তত ভালো। ভিডিওর কোয়ালিটি খারাপ হলে বিষয়বস্তুর কিছু বোঝা যাবে না। এই ধরনের সিসিটিভি লাগানোটাই অর্থহীন। তাই ক্যামেরার গুণমান পরীক্ষা করাটা গুরুত্বপূর্ণ। যাতে ক্যামেরা কিনে অর্থের অপচয় না হয়।

এসডি কার্ড স্লট
সিসিটিভি ক্যামেরায় সাধারণত ইন্টারনাল এসডি কার্ডের স্লট থাকে। রেকর্ডিংয়ের জন্য ইউজার ৩২ জিবি, ৬৪ জিবি বা ১২৮ জিবি এসডি কার্ড লাগাতে পারেন। কিন্তু সস্তার সিসিটিভি ক্যামেরায় ইন্টারনাল স্টোরেজ বলে কিছু থাকে না। এসডি কার্ডের স্লট থাকে এমন ক্যামেরাই কেনা ভালো।

মোশন সেন্সর
একটু বেশি টাকা খরচ করে মোশন সেন্সর দেওয়া সিসিটিভি ক্যামেরা কিনতে পারলে সবচেয়ে ভালো হয়। দাম একটু বেশি হলেও এই সেন্সর যে কোনো অপ্রয়োজনীয় শব্দ বা নড়াচড়া সনাক্ত করতে পারে এবং অ্যাপের মাধ্যমে ইউজারকে সতর্ক করে।

ট্যাগস :

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

বাড়িতে সিসি ক্যামেরা লাগানোর আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

আপডেট সময় ০২:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪