সংবাদ শিরোনাম ::
Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়! Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন

আমেরিকায় হেলিকপ্টার-উড়োজাহাজ সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা, ১৮ মরদেহ উদ্ধার

আমেরিকায় হেলিকপ্টার-উড়োজাহাজ সংঘর্ষ, বহুহতাহতের শঙ্কা, ১৮ মরদেহ উদ্ধার

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর এক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে, জানিয়েছে দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) । এতে বহু হতাহতের শঙ্কা রয়েছে, এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ওয়াশিংটনের রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবনন্দরের কাছে ঘটনাটি ঘটেছে। ওই সময় উড়োজাহাজটি বিমানবন্দরের রানওয়ে ৩৩ এর দিকে এগিয়ে যাচ্ছিল। সংঘর্ষের পর উড়োজাহাজটি ওয়াশিংটনের পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে।

ধ্বংসাবশেষ উদ্ধার চলছে

উড়োজাহাজটি বোমবার্ডিয়ান সিআরজে৭০০ মডেলের। উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন আর হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা ছিলেন। হেলিকপ্টারটি মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।

দুর্ঘটনার খবর শোনার পর এক বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন। যারা দুর্ঘটনার পর প্রথম এগিয়ে এসেছেন তাদের করা অবিশ্বাস্য কাজের জন্য ধন্যবাদ। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

ভয়াবহ এই দুর্ঘটনার পর এরই মধ্যে একটি তদন্তের ঘোষণা দেয়া হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মিলে এই তদন্ত পরিচালনা করছে দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

আপলোডকারীর তথ্য

Shuvo

কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত

আমেরিকায় হেলিকপ্টার-উড়োজাহাজ সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা, ১৮ মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৫০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫