আসছে শাহরুখের ‘ম্যায় হু না’ মুভির সিক্যুয়েল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 282

আসছে শাহরুখের ‘ম্যায় হু না’ মুভির সিক্যুয়েল

বলিউড কিং শাহরুখ খান। লম্বা একটা বিরতি কাটিয়ে ২০২৩ সালে কামব্যাক করেন তিনি। আর ফিরেই পরপর তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেন তার ভক্তদের। এরপর ফের কিছু সময়ের বিরতি। এখন বড় ছেলে আরিয়ানকে নিয়ে নিজেদের প্রোডাকশন হাউজে মন দিয়েছেন কিং খান।

এরই মধ্যে শাহরুখ ভক্তদের জন্য এলো সুখবর! শোনা যাচ্ছে, শাহরুখের সাড়া জাগানো ছবি ‘ম্যায় হু না’র দ্বিতীয় কিস্তি আসতে চলেছে। ২০০৪ সালে ‘ম্যায় হু না’য় পরিচালক ফারহা খানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেন শাহরুখ। এবার আসছে ফারহার পরিচালনায়ই আসছে দ্বিতীয় কিস্তি। কিন্তু ছবিটিতে শাহরুখ থাকবেন কিনা, তা নিয়ে রয়েছে প্রশ্ন।

‘ম্যায় হু না’র দ্বিতীয় কিস্তি হবে ফারহার কামব্যাক প্রোজেক্ট। আবার ‘ম্যায় হু না’ ছবিটির প্রথম কিস্তি ছিল শাহরুখ খান এবং গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে প্রযোজিত প্রথম ছবি।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ম্যায় হু না টু’ তৈরি নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান। তবে তিনি সিনেমার চিত্রনাট্য শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রথম খসড়াটি শুনবেন, এবং তারপরেই অভিনয়ের সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

আসছে শাহরুখের ‘ম্যায় হু না’ মুভির সিক্যুয়েল

আপডেট সময় ০৪:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫