ঈদের পর সরকারবিরোধী কঠোর আন্দোলনে নামবে ইমরানের দল পিটিআই

আগামী ঈদুল ফিতরের পরে সরকারবিরোধী কঠোর আন্দোলনে নামার কথা জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দেশটির ক্ষমতাসীন দুটি দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই তথ্য জানালেন পিটিআইয়ের নেতা শওকত ইউসুফজাই।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইউসুফজাই বলেন, ‘দুই ক্ষমতাসীন জোটের অংশীদারদের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব ইঙ্গিত দেয় যে সরকারের পতন আসন্ন, সম্ভবত ঈদের আগেই।’

তিনি আরও বলেন, বিরোধী দলগুলো নিয়ে বৃহৎ একটি জোট হচ্ছে এবং তারা ঈদের পর সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবে।

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং নিরাপত্তা অবনতির জন্য সরকারের সমালোচনা করেছেন এই পিটিআই নেতা। তার অভিযোগ, উভয় দলই (পিপিপি এবং পিএমএল-এন) জনকল্যাণের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেয়।

পাকিস্তানে বিরোধী দলগুলোর একটি মহাজোট গঠন করা হচ্ছে এবং ঈদের পরে সরকারবিরোধী আন্দোলন শুরু হবে বলে আত্মবিশ্বাসী ইউসুফজাই।

২০২২ সালের ১০ এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা হলে তিনি গ্রেপ্তার হন। এখনো কারাগারেই আছেন ইমরান।

২০২৪ সালের শুরুতে পাকিস্তানে সাধারণ নির্বাচন হয়। কিন্ত এতে অংশ নিতে পারেনি পিটিআই। দলটির সদস্যরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন। সেই নির্বাচনে মহাজোট করে ক্ষমতায় আসে শরিফ-জারদারিদের দল। তবে ওই নির্বাচনে প্রত্যক্ষ সেনামদদ বা পাকিস্তান ডিপস্টেটের পরিকল্পনাই বাস্তবায়িত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ঈদের পর সরকারবিরোধী কঠোর আন্দোলনে নামবে ইমরানের দল পিটিআই

আপডেট সময় ০২:৫২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫