সংবাদ শিরোনাম ::

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা দিয়ে পরিপত্র জারি করেছে সরকার।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক পরিপত্রে এ দিবস ঘোষণা দেওয়া হয়। উপসচিব তানিয়া আফরোজ এই পরিপত্রে স্বাক্ষর করেছেন।

পরিপত্রে বলা হয়েছে, ‘‘সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং তবে সরকারি ছুটি ব্যতীত জাতীয় দিবস হিসেবে পালনের জন্য ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

আপডেট সময় ০৫:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫