উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার (চৌধুরী রফিকুল আবরার)।

বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

জানা গেছে, অধ্যাপক আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কয়েক দফায় নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা ২৩ জন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার

আপডেট সময় ১২:২৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫