সংবাদ শিরোনাম ::

মার্চ মাসেই আসছে তাপপ্রবাহ, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রিতে!

চলতি মার্চ মাসেই দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১ থেকে ২টি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত!

এছাড়াও, ১ অথবা ২টি মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহের সম্ভাবনাও আছে।

একই সময়ে, প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও, হালকা বা মাঝারি মাত্রার বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে, যার সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে এবং একদিন প্রবল বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মোমেনুল ইসলাম, ২০২৫ সালের মার্চ মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য প্রকাশ করেন।

এই দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাসজুড়ে দিনে ও রাতে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

তবে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বছর মার্চ মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও, দেশের প্রধান নদ-নদীগুলো তাদের স্বাভাবিক প্রবাহ বজায় রাখবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

আপলোডকারীর তথ্য

Shuvo

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম

মার্চ মাসেই আসছে তাপপ্রবাহ, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রিতে!

আপডেট সময় ০১:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫