সংবাদ শিরোনাম ::
Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়! Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন

এখনো মাকে খুঁজে বেড়ায় সেই হাতি শাবকটি

এখনো মাকে খুঁজে বেড়ায় সেই হাতি শাবকটি

জন্মেই মা হারানো হাতি শাবকটি ডুলাহাজরা সাফারি পার্কে আশ্রয় পেলেও মাকে খুঁজে বেড়াচ্ছে সারাক্ষণ। বোবা প্রাণীটির চোখ দিয়ে ঝরছে পানি। আইসোলেশন কক্ষের বাইরে আনলেই হাতি শাবকটি চঞ্চল হয়ে খোঁজে মাকে। তবু হাতি শাবকদের দেখভালের দায়িত্বে থাকা মাহুতরা যথাসাধ্য চেষ্টা করছেন এটির যত্ন নিতে।

মাহুত সুশীল চাকমা বলেন, ‘সর্বোচ্চ যত্নে রাখার চেষ্টা করছি শাবকটিকে। তবু মায়ের শূন্যতাতো পূরণ করা সম্ভব নয়, হোক সেটা মানুষের বাচ্চা অথবা হাতির, মা তো মা-ই। তবু চেষ্টা করবো নিজের ছেলের মতোই বড় করার।’

ডুলাহাজরা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, টেকনাফ থেকে উদ্ধার করা হাতি শাবকটির যত্নের কমতি রাখা হচ্ছে না। শাবকটির শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। দুই-তিন ঘণ্টা পর পর কৃত্রিম উপায়ে বোতলে করে দুধ খাওয়ানো হচ্ছে। হাতি শাবকটি পুরুষ লিঙ্গের। শাবকটি এখন আশঙ্কামুক্ত।

গত ৫ জানুয়ারি কক্সবাজারের টেকনাফের হোয়াইখং রেঞ্জের হোয়াইখং বনবিটের হরিণখোলা বুড়াবনিয়া নামক বনাঞ্চলে একটি গর্ভবতী হাতি শাবকটি প্রসব করে।

এরপর প্রসবকালীন জটিলতায় মা হাতিটি মারা যায়। তবে প্রসবকৃত হাতি শাবকটি সুস্থ ছিল। পরে স্থানীয় লোকজন মাতৃহীন হাতি শাবকটি দেখে সংশ্লিষ্ট বনকর্মীদের খবর দেয়। বনকর্মীরা খবর পেয়ে দ্রুত নবজাতক হাতি শাবকটি উদ্ধার করে বনবিট অফিসে নিয়ে আসে এবং মৃত মা হাতিটি মাটিতে পুতে ফেলেন।

পরে মাত্র ১ দিন বয়সী হাতি শাবকটি লালন পালন নিয়ে বেকায়দায় পড়েন বনকর্মীরা। বিষয়টি বনবিভাগের উর্ধতন বনকর্মকর্তার নজরে আনা হলে তাদের নির্দেশনা মোতাবেক হাতি শাবকটি লালন-পালন ও চিকিৎসার জন্য ডুলাহাজারা সাফারি পার্কে বন্যপ্রাণী হাসপাতালে প্রেরণ করা হয়।

এর আগে বাঁশখালী থেকে তিন মাস বয়সী একটি স্ত্রী লিঙ্গের দুগ্ধপোষ্য হাতির শাবক মরণাপন্ন অবস্থায় উদ্ধার করে সাফারি পার্ক হাসপাতালে এনে চিকিৎসা ও দুধ খাইয়ে লালন-পালন করা হয়। বর্তমানে শাবকটির বয়স প্রায় ৩ বছর এবং এটি সুস্থ সবল রয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত

এখনো মাকে খুঁজে বেড়ায় সেই হাতি শাবকটি

আপডেট সময় ০৭:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫