চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব

চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

রবিবার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা ছাড়ার আগে, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকা আসেন আন্তোনিও গুতেরেস। তিনি শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন। গুতেরেস শনিবার সকালে গুলশানে জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন করেন। দুপুরে ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে করেন বৈঠক। বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আসেন যৌথ সংবাদ সম্মেলনে। এরপর ইফতার ও নৈশভোজে অংশ নিয়ে ঢাকার কর্মসূচি শেষ করেন জাতিসংঘ মহাসচিব।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব

আপডেট সময় ১২:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫