সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

যুদ্ধবিরতি ভেস্তে গেল, গাজায় নারকীয় তাণ্ডব চালালো ইসরায়েল, নিহত ৩ শতাধিক

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়বে কিনা এই নিয়ে জল্পনার মাঝেই ফের ধ্বংসস্তূপে পরিণত গাজায় নারকীয় তাণ্ডব চালালো ইসরায়েল। সর্বশেষ খবর মতে, ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। সোমবার (১৭ মার্চ) গভীর রাতে সেহরির সময় গাজাজুড়ে ব্যাপক আকারে বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী।

গাজার মেডিকেল সূত্রে জানা গেছে, সবশেষ খবর পাওয়া পর্যন্ত গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৪২ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতদের মধ্যে উত্তরাঞ্চলের ১৫৪ জন।

জানা যায়, স্থানীয় সময় সোমবার গভীর রাতে আকস্মিকভাবে গাজার বেশ কয়েকটি স্থানে একযোগে বিমান হামলা চালানো হয়। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার পর অবরুদ্ধ উপত্যকায় মরণ কামড় দিলো ইসরায়েল।

সোমবার রাতে গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ, গাজা সিটি, খান ইউনিস ও রাফাহ অঞ্চলের একাধিক স্থাপনায় ব্যাপক আকারে বিমান হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। এতে আবাসিক ভবনসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ হামলায় হামাসের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাও নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

মার্কিন মধ্যস্থতায় গাজার সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছিল। তবে বন্দি বিনিময়সহ গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে মতপার্থক্য থাকায় আলোচনায় সাফল্য আসেনি। এতে চলমান উত্তেজনা নতুন মাত্রা পায়।

ইসরায়েল জানিয়েছে, তারা আগের চেয়ে আরও শক্তিশালী সামরিক অভিযান পরিচালনা করবে। স্থল অভিযানেরও হুমকি দিয়েছে তেল আবিব। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, সংঘাতের এই নতুন ধাপে গাজায় মানবিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

যুদ্ধবিরতি ভেস্তে গেল, গাজায় নারকীয় তাণ্ডব চালালো ইসরায়েল, নিহত ৩ শতাধিক

আপডেট সময় ০১:৫৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫