মাসের শেষে মৃদু তাপপ্রবাহের আভাস

মাসের শেষে মৃদু তাপপ্রবাহের আভাস

২০ মার্চ পর্যন্ত মৃদু তাপপ্রবাহ থাকলে দেশের নানা জায়গায় বৃষ্টির কারণে ২২ ও ২৩ মার্চ পর্যন্ত মোটামুটি আরামদায়ক আবহাওয়া ছিল। কিন্তু ফের বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে, মাসের শেষ দিনগুলোতে তাপমাত্রা আরও বেড়ে যাবে। এসময় মৃদু তাপপ্রবাহ হতে পারে।

সোমবার (২৪ মার্চ) আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, এখন পর্যন্ত এই মাসের বাকি দিনগুলোতে, এমনকি ঈদের দিনেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বৃষ্টি হলেও দু-একটি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। ফলে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে। এতে করে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৩ দিন সারদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার (২৫ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবার (২৬ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

মাসের শেষে মৃদু তাপপ্রবাহের আভাস

আপডেট সময় ০২:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫