সংবাদ শিরোনাম ::
Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয় Logo বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী Logo জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, কয়েক এলাকায় ৩ মিটার পর্যন্ত সুনামির আঘাত Logo ইরানি জাহাজ জব্দ, পাকিস্তানে শান্তি আলোচনা অনিশ্চিত Logo সংরক্ষিত ৩৬ নারী আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

গাজীপুরের শত বছরের প্রাচীন নাগলিঙ্গম গাছ

সাপের মতো ফণা তুলে ফুটে আছে গোলাপি নাগলিঙ্গম ফুল। সুগন্ধ আর সৌন্দর্যে চোখ সরানো দায়। এই নাগলিঙ্গম ফুল ফুটেছে গাজীপুরের রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে। প্রতি বছর মার্চ মাসে থেকে জুন পর্যন্ত ফুটে থাকে নাগলিঙ্গম ফুল।

শত বছরের প্রাচীন গাছটি কালের সাক্ষী হয়ে ভাওয়াল রাজাদের মহিমা ধরে রেখেছে। বিরল প্রজাতির এই নাগলিঙ্গম গাছ। ফুলের রং, আভিজাত্য, মঞ্জুরি, গঠনশৈলী—সব কিছু মিলিয়ে একে অনন্য করে তুলেছে। পাপড়ির মধ্যে নাগ বা সাপের মতো ফণা। সম্ভবত এ কারণে এর নাম হয়েছে নাগলিঙ্গম। গাছের গুড়ি ফুড়ে বের হওয়া দড়ির মতো একধরনের দণ্ডের মঞ্জুরিতে ফুল ফোটে। ফুলের আকার বেশ বড়। ফুলের পাপড়িতে লাল, গোলাপি ও হলুদের মিশ্রণ নাগলিঙ্গমকে করেছে আকর্ষণীয়।

বিশালকৃতির নাগলিঙ্গম বৃক্ষটি দাঁড়িয়ে আছে স্বগর্বে। কাণ্ডে ফুটে আছে অজস্র ফুল। আর সবুজ পাতার আড়ালে বেলের মতো শত শত ফল ঝুলছে।

প্রতিদিন জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন কাজে ভিড় করে হাজারও মানুষ। কাজের ফাঁকে হঠাৎ চোখ পড়ে যায় নাগলিঙ্গম বৃক্ষের দিকে। সেটির গায়ে ঝুলে থাকা ফল ও দৃষ্টিনন্দন ফুলের সৌন্দর্য উপভোগ করে। কেউ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেউবা গাছের নিচে দাঁড়িয়ে ছবি তোলে।

নাগলিঙ্গম গাছের সঙ্গে গাজীপুরের ভাওয়াল রাজার স্মৃতি জড়িত। ইতিহাস থেকে জানা যায়, ভাওয়াল রাজাদের বাড়িতে ১৫টি হাতি ছিল। তাদের নাম ছিল ফুলমালা, গুন্ডা, বেরেকা ইত্যাদি। সেই হাতিদের ভাওয়াল রাজকুমার রমেন্দ্র নারায়ণ রায় নাগলিঙ্গম ফল খাওয়াতেন। কালের বিবর্তনে ভাওয়াল রাজার বংশধর নেই, হাতিগুলোও নেই; রয়ে গেছে রাজবাড়ি আর নাগলিঙ্গম গাছ।

পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায়

গাজীপুরের শত বছরের প্রাচীন নাগলিঙ্গম গাছ

আপডেট সময় ০৭:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫