গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (৮ এপ্রিল) ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই সমাবেশ শুরু করে।

বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা ফিলিস্তিনের পতাকা হাতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয়। এসময় তাদের ইসরায়েলের আগ্রাসনবিরোধী বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলীয় নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রগমনের যে নির্দেশনা ছিল, সেটি তারা প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে দাঁড়ায়, তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ একদিকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অপরদিকে বাংলাদেশ ও সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়াকান্নাও কাঁদতো। বিরোধী রাজনৈতিক দলের কর্মী, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলা গণতান্ত্রিক শক্তি ও সাধারণ মানুষকে নির্যাতনের জন্য আড়িপাতা যন্ত্র পেগাসাস আওয়ামী লীগ ইসরায়েল থেকেই কিনেছিল।’

বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা আজ যেখানেই আশ্রয় নিন না কেন, বাংলাদেশের মানুষ সারাজীবন আওয়ামী, ফ্যাসিবাদী, মুসলিমবিদ্বেষী, আলেমবিদ্বেষী, ইসলামবিদ্বেষীদের ধিক্কার জানিয়েই যাবে। কারণ আওয়ামী লীগ ইসরায়েলপন্থিদের সমর্থক ছিল।’

এ সময় তিনি বলেন, ‘ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব। কিন্তু তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকাল বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে। আমরা তার নিন্দা জানাই।’ এই হামলার মধ্যদিয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ব্যর্থতা লক্ষণীয় হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৭:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫