সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

অপরাজিতা চায়ের অজানা উপকারিতা

  • শারমিন সীমা
  • আপডেট সময় ০৬:১০:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • 178

অপরাজিতা চায়ের অজানা উপকারিতা

ফুল মন কে প্রশান্তি দেয়, দেয় আনন্দ। পৃথিবীতে আছে বাহারি রঙের নানান ফুল। একেক ফুলের একেক বৈশিষ্ট্য। তেমনি এক চোখ জুড়ানো গাঢ় নীল রঙের ফুল অপরাজিতা যা আমাদের দেশীয় ফুল হিসেবে পরিচিত। এছাড়াও ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, অস্টেলিয়া, আফ্রিকায় এই ফুল জন্মে। কেবল দেখতেই সুন্দর নয়, এর আছে অসাধারণ পুষ্টিগুণ। এই ফুলের চা “ব্লু টি” নামে পরিচিত যা একেবারেই ক্যাফেইনমুক্ত হারবাল চা।

অপরাজিতা চা তৈরির পদ্ধতি:

উপকরণ:

  • ৪-৫টি শুকনো বা তাজা অপরাজিতা ফুল
  • ১ কাপ গরম পানি
  • মধু বা লেবু (ঐচ্ছিক)
  • দারুচিনি ও এলাচ
  • আদা কুচি

প্যানে ৪ কাপ পানি নিয়ে চুলায় দিন। পানি ফুটে উঠলে দুটো এলাচ, আদা কুচি, এক টুকরো দারুচিনি ও পাঁচটি অপরাজিতা ফুল দিয়ে দিন পানিতে। পানিতে দেয়ার আগে ফুলের নিচের সবুজ অংশ ফেলে নিন। ৫-৬ মিনিট ফুটতে দিন। এরপর চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। ১৫ মিনিট পর কাপে মধু মিশিয়ে পরিবেশন করুন। চাইলে লেবু দিতে পারেন, যদিও লেবু দিলে চায়ের রঙ বেগুনি বর্ণের হয়ে যাবে।

চলুন তাহলে এইবার এই চায়ের কিছু উল্লেখযোগ্য উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক:

অপরাজিতা চায়ের উপকারিতা:

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ: অপরাজিতা চা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করতে সহায়তা করে।

স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক: এই চা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।

স্ট্রেস ও উদ্বেগ কমায়: অপরাজিতায় থাকা উপাদান স্নায়ুকে শিথিল করে স্ট্রেস ও উদ্বেগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শরীরের জ্বালা ভাব দূর করে: নিয়মিত অপরাজিতা ফুলের চা পান করলে শরীরের অভ্যন্তরীণ জ্বালা ভাব কমে।

ত্বক ও চুলের জন্য উপকারী: ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী এই চা।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক: রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে অপরাজিতা চা। যা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়ক।

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে: ক্ষুধা কমানোর মাধ্যেমে অপরাজিতা ফুলের চা ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

হৃদ্‌যন্ত্রের সুরক্ষায় কার্যকরী: বিশেষজ্ঞরা মনে করেন, অপরাজিতা চা হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য সুরক্ষায়ও ইতিবাচক প্রভাব ফেলে।

চর্বি ও মেদ কমাতে সহায়ক: এই চা শরীরের অতিরিক্ত চর্বি ও মেদ ঝরাতে সাহায্য করে।

শরীরের কোলাজেনের মাত্রা বাড়ায়: অপরাজিতা চা শরীরের কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে, যা ত্বককে রাখে উজ্জ্বল ও তারুণ্যদীপ্ত।

এই চা এখনো তেমন প্রচলিত না হলে স্বাস্থ্য সচেতন মানুষ ও গ্রিন টি যারা খায় তারা আস্তে আস্তে এই অসাধারণ উপকারিতার নীল চায়ের দিকে ঝুকছেন। বাজারে অপরাজিতা চা না পাওয়া গেলেও খুব সহজেই ঘরে তৈরি করে নেয়া যায় এই চা।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

অপরাজিতা চায়ের অজানা উপকারিতা

আপডেট সময় ০৬:১০:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫