ধরিত্রী দিবসে নিজের লোগো বদলে যে বার্তা দিলো গুগল

আজ ২২ এপ্রিল, আর্থ ডে বা ধরিত্রী দিবস। সোজা কথায়, পৃথিবী দিবস। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সর্বসম্মতিক্রমে ধার্য করা একটি দিবসই হলো ধরিত্রী দিবস। দিনটিতে পৃথিবীর অস্তিত্ব রক্ষার তাগিদ বিশ্বব্যাপী জাগিয়ে তুলতে নানা কর্মসূচী পালিত হয়। বিশেষ এই দিবসে প্রযুক্তি জায়ান্ট গুগল সাময়িকভাবে নিজের লোগো পরিবর্তন করেছে। আর্থ বা দুনিয়ার নানা ভৌগলিক বৈচিত্র্য ফুটে উঠেছে গুগলের এই ডুডলে।

সাময়িকভাবে গুগল নিজের লোগো বদলে দিয়ে আর্থ ডে পালনে বিশেষ লোগো দিয়ে লিখেছে: “পৃথিবী দিবসের শুভেচ্ছা! আজকের পৃথিবী দিবসের ডুডলে এই গ্রহের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যকে তুলে ধরা হয়েছে এবং তার পাশাপাশি ভবিষ্যতের প্রজন্মের জন্য এই বৈচিত্র্যকে সুরক্ষিত রাখার গুরুত্বের কথাও আমাদের মনে করিয়ে দিচ্ছে।”

২০২৫ সালের ধরিত্রী দিবসের প্রতিপাদ্য ‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী’। এটি জাতিসংঘ কর্তৃক নির্ধারিত একটি দিবস। সর্বপ্রথম ১৯৭০ সালে দিবসটি পালিত হয় এবং বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়। বর্তমানে ১৯৩টি দেশে প্রতি বছর ধরিত্রী দিবস পালিত হয়।

বিশ্বের প্রাকৃতিক পরিবেশ ক্রমে ক্রমে বসবাসের অযোগ্য হয়ে উঠছে। ১৯৬০ সালের শুরুর দিকে এই বিষয়টি নিয়ে চিন্তা করেন মার্কিন সিনেটর গেলর্ড নেলসন।

আসলে এই সময়টাতে দূষণের সমস্যা অনেক বেড়ে গিয়েছিল। ১৯৬৯ সালে, ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় তেল ছড়িয়ে পড়ার কারণে একটি ট্র্যাজেডি ঘটেছিল। এই দুর্ঘটনায় অনেকেই আহত হন। এরপর পরিবেশ সুরক্ষার জন্য কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। নেলসনের আহ্বানে, ১৯৭০ সালের ২২ এপ্রিল প্রথমবারের মতো ধরিত্রী দিবস পালিত হয়।

১৯৯০ খ্রিসালে বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় জাতিসংঘ। জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহকে তা  পালনের জন্য উৎসাহ দেওয়া হয়। এরপর দিবসটি বিশ্বব্যাপী ‘ধরিত্রী দিবস’ নামে আন্তর্জাতিক ভাবে পালিত হচ্ছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ধরিত্রী দিবসে নিজের লোগো বদলে যে বার্তা দিলো গুগল

আপডেট সময় ০৩:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫