সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

কানাডায় উৎসবের ভিড়ে তুলে দেয়া হলো গাড়ি, নিহত ৯, সন্দেহভাজন আটক

কানাডার ভ্যানকুভার শহরে উৎসবের সময় ভীড়ের মধ্যে গাড়ি তুলে দেয়ার ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছে।  ভ্যানকুভার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পশ্চিম কানাডার এই শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যার এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। তবে আহতের সংখ্যা প্রকাশ করেনি তারা।

বিবিসি বলছে, ভ্যানকুভারের একটি রাস্তার পাশে ফিলিপিনো সম্প্রদায়ের উৎসব লাপু লাপু চলছিল। এ সময় হঠাৎ একটি গাড়ি ভিড়ের মধ্যে একটি গাড়ি ঢুকে যায়। গাড়ির চালককে এরই মধ্যে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ‘শনিবার স্থানীয় সময় রাত ৮টার কিছুক্ষণ পর ই–৪১ অ্যাভিনিউ এবং ফ্রেজার স্ট্রিটে একটি উৎসবে একজন চালক ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

আটক ব্যক্তির বয়স ৩০, তিনি ভ্যাঙ্কুভারের বাসিন্দা। পুলিশের কাছে আগে থেকেই তিনি পরিচিত ছিলেন, তবে তার কোনো অপরাধমূলক অতীত আছে কিনা তা বলতে রাজি হননি কর্মকর্তারা। শনিবার রাতের ঘটনাটি ‘সন্ত্রাসবাদী হামলা’ নয় বলেও তারা ‘আত্মবিশ্বাসী’।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

কানাডায় উৎসবের ভিড়ে তুলে দেয়া হলো গাড়ি, নিহত ৯, সন্দেহভাজন আটক

আপডেট সময় ০৬:৩৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫