পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

‘পুলিশ সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

ড. ইউনূস প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৯ এপ্রিল থেকে আগামী ১ মে পর্যন্ত এই পুলিশ সপ্তাহ চলবে। এবার পদকের জন্য ঘোষিত ৬২ জন কৃতি পুলিশ সদস্যকে আজ পদক পরিয়ে দেবেন প্রধান উপদেষ্টা।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ সব পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০১:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫