সংবাদ শিরোনাম ::
পেহেলগামের জবাবে অপারেশন সিন্দুর

পাকিস্তানে ভারতের বিমান-মিসাইল হামলা, ৭০ সন্ত্রাসীকে হত্যার দাবি

চির বৈরী ভারত-পাকিস্তানের যুদ্ধ বাঁধবে, এই গুঞ্জনের মধ্যেই পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে ব্যাপক বিমান ও মিসাইল হামলা চালিয়েছে ভারত।

পাকিস্তান ভূখণ্ডের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। বুধবার (৭ মে) সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি বলছে, সরকারি সূত্র জানিয়েছে, পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায়। হামলায় ব্যবহার করা হয় ২৪টি ক্ষেপণাস্ত্র। এর মাধ্যমে ৭০‘ সন্ত্রাসী’কে হত্যা করা হয়েছে।

অপারেশন সিন্দুর নামে এই হামলায় মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চকস্বরী, ভিম্বার, নীলম ভ্যালি, ঝিলাম এবং চকওয়াল এই নয়টি লক্ষ্যবস্তুতে হামলা হয়। এতে আরও অন্তত ৬০ জন ‘সন্ত্রাসী’ আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানায়, এই স্থানগুলোকে সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলে জানিয়েছে ভারতের সরকারি সূত্র। লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের সাথে সম্পর্কিত শিবিরগুলোতে লক্ষ্য করে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

তবে পাকিস্তানের দাবি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ভারত। হামলায় লক্ষ্যবস্তু করা হয় দুটি মসজিদকেও। পাকিস্তান ভূখণ্ডে ভারতের এসব ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। নিহতদের মধ্যে তিন বছরের এক শিশু এবং একাধিক নারী রয়েছেন বলেও জানায় ইসলামাবাদ।

এই হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তানও। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি ভারতের মিসাইল হামলার জবাবে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী। এ ছাড়া ভারতের ভূখণ্ডে পাকি বাহিনীর হামলায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

পেহেলগামের জবাবে অপারেশন সিন্দুর

পাকিস্তানে ভারতের বিমান-মিসাইল হামলা, ৭০ সন্ত্রাসীকে হত্যার দাবি

আপডেট সময় ১১:৪৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫