সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ঢাকাসহ ৮ জেলায় তীব্র তাপপ্রবাহ, কবে কমবে?

টানা ৫ দিন তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গত বুধবার শুরু হওয়া এই তাপপ্রবাহ শুক্রবার থেকে তীব্র রূপ ধারণ করেছে। রাজধানী ঢাকাসহ দেশের আটটি জেলার ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর অন্য জেলাগুলোতে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আজ রবিবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়। এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি।

আবহাওয়াবিদরা ধারণা করছেন, তাপপ্রবাহ পুরোপুরি প্রশমিত হতে পারে ১৮ মে’র দিকে। এরপর থেকে তাপমাত্রা কমবে ও বৃষ্টি বাড়বে।

আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে সেটা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি নয়।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ঢাকাসহ ৮ জেলায় তীব্র তাপপ্রবাহ, কবে কমবে?

আপডেট সময় ০৪:১৬:১০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫