টেস্ট থেকে অবসর নিলেন বিরাট কোহলি

টেস্ট থেকে অবসর নিলেন বিরাট কোহলি

রোহিত শর্মার পর ক্রিকেটের কিং বিরাট কোহলিও টেস্ট থেকে অবসর নিয়েছেন।

গুঞ্জন ছিল গত কয়েকদিন ধরেই অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। ভারতীয় ক্রিকেটের এক বর্ণাঢ্য অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আজ। ভারতের টেস্ট দলের দীর্ঘদিনের স্তম্ভ বিরাট কোহলি অবশেষে সাদা পোশাকে নিজের অধ্যায়ের ইতি টানলেন। আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে ৩৬ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের এই কিংবদন্তি ব্যাটার।

সোমবার (১২ মে) একটি ইনস্টাগ্রাম পোস্টে বিরাট কোহলি লেখেন, ‘টেস্ট ক্রিকেটে ব্যাগি ব্লু প্রথমবার পরার পর থেকে ১৪ বছর কেটে গেছে। সত্যি বলতে, এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে, সেটা কখনো কল্পনাও করিনি। এই খেলাটি আমাকে পরীক্ষা নিয়েছে, গড়েছে এবং এমন কিছু শিক্ষা দিয়েছে যা আমি সারাজীবন বয়ে নিয়ে চলব।’

তিনি আরও বলেন, ‘সাদা জার্সিতে খেলার মধ্যে কিছু একটা গভীরভাবে ব্যক্তিগত থাকে। নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘ দিন, ছোট ছোট মুহূর্তগুলো—যেগুলো কেউ দেখে না, কিন্তু সেগুলোই আজীবন মনে থেকে যায়।’

নিজের বিদায় নিয়ে বলেন, ‘আমি যখন এই ফরম্যাট থেকে সরে দাঁড়াচ্ছি, এটা সহজ নয়—তবুও মনে হচ্ছে এটাই সঠিক সময়। আমি যা কিছু দিতে পেরেছি, সবকিছু দিয়েছি এই ফরম্যাটকে। আর এটি আমাকে ফিরিয়ে দিয়েছে তার থেকেও অনেক বেশি।’

আপলোডকারীর তথ্য

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

টেস্ট থেকে অবসর নিলেন বিরাট কোহলি

আপডেট সময় ০১:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫