সংবাদ শিরোনাম ::
ধর্ম

হজে গিয়ে এখন পর্যন্ত ১৭ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ৮৫ হাজারর বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তবে এদের মধ্যে বার্ধক্যজনিত কারণে ১৭ জন হজযাত্রী মারা গেছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। যার মধ্যে ১৫ জন পুরুষ ও দুজন নারী। এদের ১৩ জন মারা গেছেন মক্কায়, আর চারজন মদিনায়।

মারা যাওয়া অপর হজযাত্রীরা হলেন: নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মো. আসাদুজ্জামান (৫৭), ভোলা জেলার মো. মোস্তফা (৯০), কুড়িগ্রাম জেলার মো. লুৎফর রহমান (৬৫), ঢাকা জেলার নবাবগঞ্জের মো. মুরতাজুর রহমান (৬৩), চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ ইদ্রিস (৬৪), ঢাকা জেলার কদমতলির মোহাম্মদ শাহজাহান (৪৮), কুমিল্লা জেলার মো. আলী ইমাম ভুঁইয়া (৬৫), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মো. জামাল উদ্দিন (৬৯), কক্সবাজার জেলার রামু উপজেলার মোহাম্মদ নুরুল আলম (৬১), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাকসুদ আহমদ (৬১), ফরিদপুর জেলার নগরকান্দার মমতাজ বেগম (৬৩), ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল ইসলাম (৫৭), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মো. সোলাইমান (৭৩)।

হজের সফরে মৃত্যু নিয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুসংবাদ ঘোষণা করে বলেন,

যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হলো, এরপর মৃত্যুবরণ করলো, কেয়ামত পর্যন্ত তার জন্য হজের সওয়াব লেখা হবে। আর যে ব্যক্তি ওমরাহর উদ্দেশ্যে বের হলো, আর সে অবস্থায় তার মৃত্যু হলো, কেয়ামত পর্যন্ত তার জন্য ওমরাহর সওয়াব লেখা হবে। (মুসনাদে আবু ইয়ালা ৬৩৫৭)

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ এ বছর হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৮৫ হাজার ১২৯ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করে গেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করে গেছেন ৮০ হাজার ৬৯৫ জন।

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

ধর্ম

হজে গিয়ে এখন পর্যন্ত ১৭ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০৩:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪