সংবাদ শিরোনাম ::
Logo বজ্রপাতে একদিনে সারাদেশে অন্তত ১২ জনের প্রাণহানি Logo রাঙ্গামাটিতে পুরুষ হাতির মৃত্যু, পাশে দাঁড়িয়ে শোকাতুর সঙ্গিনী Logo মাছ বেশি ভাজলে যে যে ক্ষতি হয় Logo ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ৫ বিভাগে কালবৈশাখীর সম্ভাবনা, ভারী বৃষ্টির আভাস Logo প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা’র আয়োজনে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা Logo হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, তবে এতে ট্রাম্প ‘সম্মানিত’ বোধ করছেন!   Logo রংপুর বিভাগে বৃষ্টি, শীঘ্রই দেশের ৭০-৮০ শতাংশ এলাকায় মিলতে পারে একই স্বস্তি Logo উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়!

গাজায় হামলা জোরদার করলো ইসরায়েল, ঢুকছে ট্যাংক, শতাধিক মৃত্যু

গাজা পুরোপুরি দখলে নেয়ার বিষয়টি বেনিয়ামিন নেতানিয়াহুর কেবিনেট অনুমোদন করার পর হামাস নির্মূলে আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। হামলা জোরদারের অংশ হিসেবে ফের গাজায় ছুটছে দানবীয় ট্যাংক, একই সঙ্গে চলছে বিমান হামলা। টানা বিমান ও স্থল অভিযানে একদিনেই নিহত হয়েছেন অন্তত ১১৫ জন ফিলিস্তিনি। আজ শনিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, গাজায় অনির্দিষ্টকালের জন্য তাদের সেনা মোতায়েন থাকবে। তার দাবি, ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে ফিলিস্তিনি জনগণকে সরিয়ে নিয়ে যাওয়া হবে, এবং গাজার দক্ষিণাঞ্চলে যে ত্রাণ বিতরণ কেন্দ্র, তা থাকবে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে।

জাতিসংঘ মহাসচিব এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এতে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেবে এবং সাধারণ মানুষের প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ বাড়বে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গাজার ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে।

জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা জানিয়েছে, গাজার বাসিন্দারা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। যদিও ইসরাইয়েল সরকার জোর দিয়ে বলছে যে, গাজায় খাদ্যের ‘কোনো অভাব নেই’ বরং ‘আসল সংকট হলো হামাস ত্রাণ লুট করছে এবং বিক্রি করছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

বজ্রপাতে একদিনে সারাদেশে অন্তত ১২ জনের প্রাণহানি

গাজায় হামলা জোরদার করলো ইসরায়েল, ঢুকছে ট্যাংক, শতাধিক মৃত্যু

আপডেট সময় ০১:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫