সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রাক বর্ষায় রাজধানীসহ নানাস্থানে মাঝারি-ভারী বৃষ্টি

বর্ষা মৌসুম শুরুর আগেই ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে এটিকে ‘খুব স্বাভাবিক’ বলছেন আবহাওয়াবিদরা। গত তিনদিন ধরেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলগুলোতেও ঝরছে বৃষ্টি।

বৃহস্পতিবার (২২ মে) সকালে ঢাকায় টানা প্রায় এক ঘণ্টা মুষলধারে বৃষ্টি হয়েছে। সকাল সোয়া ১০টার দিকে এ বৃষ্টি শুরু হয়। এর আগে সকাল থেকে ঢাকা আকাশ ছিল কালো মেঘে ঢাকা। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এখনো আকাশ মেঘলা।

ঘণ্টাখানেকের এই বৃষ্টির ফলে রাজধানীর মালিবাগ, মিরপুর, মোহাম্মদপুর, পুরানা পল্টন, বাড্ডা, শনিরআখড়া ও যাত্রাবাড়ী এলাকায় রাস্তাগুলোতে পানি জমে গেছে। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি উঠেছে।

অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। বৃষ্টির মধ্যেই অনেককে পলিথিন বা ছাতা নিয়ে রাস্তায় বের হতে দেখা গেছে। গণপরিবহন সংকটের কারণে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বেড়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী দুই দিন দেশের উপকূলীয় এলাকা ছাড়াও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, প্রাক-বর্ষা মৌসুমে বৃষ্টিপাত বেশিক্ষণ দীর্ঘ হয় না। ঢাকায় এখন যে বৃষ্টিপাত হচ্ছে, তা দুপুরের আগেই কমে যাবে।

সকালে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, ঢাকা, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলে বৃষ্টি হচ্ছে। উপকূলেও বৃষ্টি ঝরছে। এখন যে মেঘ তার বৃষ্টি বেশিক্ষণ থাকবে না। বর্ষা মৌসুম হলে মেঘ থেকে দিনভর বৃষ্টি হতো।

তিনি বলেন, এই বৃষ্টির পর ঢাকায় তাপমাত্রা খুব বেশি বাড়বে না। গরমের অনুভূতি কম হবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

প্রাক বর্ষায় রাজধানীসহ নানাস্থানে মাঝারি-ভারী বৃষ্টি

আপডেট সময় ১২:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫