ভারতের উত্তরপ্রদেশে ঝড়-বজ্রপাতে ৫৬ মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে ঝড় ও বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার রাজ্যে প্রবল ঝড় বয়ে যায়।

উত্তরপ্রদেশের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানান, গত ২২ মে শক্তিশালী মৌসুমি ঝড় বয়ে গেছে উত্তর প্রদেশের অনেক জেলার ওপর দিয়ে। ঝড়ের সময় এলাকা বিশেষে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটারের মধ্যে ওঠানামা করেছে। নিহতদের একাংশ বজ্রপাতে, বাকিরা বাড়ির ছাদ ধসে, গাছচাপায় মারা গেছেন বলেও জানান কর্মকর্তারা।

এছাড়া শিলাবৃষ্টির কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চল। বেশ কয়েকটি জেলায় কৃষিখাতের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট।

বৃষ্টি ও বজ্রপাতের ফলে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে জরুরি ভিত্তিতে ত্রাণ কার্যক্রম পরিচালনায় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জনজীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির জরিপ পরিচালনার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রাণ কার্যক্রমের ওপরও নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

ভারতের উত্তরপ্রদেশে ঝড়-বজ্রপাতে ৫৬ মৃত্যু

আপডেট সময় ০৫:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫