সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পাকিস্তানে ভারী বৃষ্টি ও ঝড়ে অন্তত ১৯ মৃত্যু, আহত ৯২

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন অংশে শনিবার ভারী বৃষ্টি ও ঝড়ে অন্তত ১৯ জনের মৃত্যু  এবং ৯২ জন আহত হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) দেওয়া তথ্যের বরাতে ডন ডটকম জানায়, লাহোরে তিনজন, ঝিলমে দুইজন এবং একজন করে মৃত্যু হয়েছে রাওয়ালপিন্ডি, শেখুপুরা, নানকানা সাহিব, শিয়ালকোট, মিনওয়ালি, লায়্যা ও ঝাং-য়ে।

লাহোরে তিন মৃত্যুর ঘটনা ঘটেছে বৃষ্টির সময় দেয়াল ধসে ও বজ্রপাতে। এসব ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

ঝিলমে দুইজনের মৃত্যু হয়েছে দেয়াল ধসে ও বজ্রপাতে। এখানে এসব ঘটনায় ও উড়ে আসা সোলার প্যানেলের আঘাতে আরও ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ছয়জন নারী।

রাওয়ালপিন্ডিতে বজ্রপাতের মধ্যে দেয়াল ধসের ঘটনায় একজন নিহত ও একটি শিশুসহ ১১ জন আহত হয়েছেন।

বাকি অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে প্রবল বৃষ্টির মধ্যে দেয়াল ধসে ও বজ্রপাতে। মুরিতে বৃষ্টির মধ্যে চলন্ত গাড়ি ছিটকে পড়ে দুইজন আহত হয়েছেন।

শেখুপুরায় ঝড়বৃষ্টির মধ্যে স্থানীয় একটি কারখানার ছাদ ধসে একজন শ্রমিক নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থলে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ ও আহতদের উদ্ধার করে শেখুপুরা জেলা হাসপাতালে পাঠানো হয়।

প্রকাশিত এক প্রতিবেদনে পিডিএমএ ঝড়ে পুরো পাঞ্জাবজুড়ে হওয়া ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেছে। হতাহতের অনেক অনিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ায় দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানিয়েছে তারা। ঝড়বৃষ্টিতে মাটির তৈরি ও জরাজীর্ণ কিছু বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়েছে।

লাহোরে গাছ উপড়ে পড়েছে ও বহু সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়বৃষ্টির সময় দক্ষিণ পাঞ্জাবের বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

পিডিএমএ রোববারও আবহাওয়াজনিত কারণে পাঞ্জাবের কর্তৃপক্ষ ও বাসিন্দাদের উচ্চ সতর্কাবস্থায় থাকায় আহ্বান জানিয়ে প্রদেশটির বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

পাকিস্তানে ভারী বৃষ্টি ও ঝড়ে অন্তত ১৯ মৃত্যু, আহত ৯২

আপডেট সময় ১২:০২:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫