সংবাদ শিরোনাম ::
Logo ইরানকে ট্রাম্পের হুমকি: ঘড়ির কাটা দ্রুত এগিয়ে যাচ্ছে, ইসরায়েলে গোলাবারুদের প্লেন Logo পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব, হচ্ছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ৭ জেলায় মৃদু তাপপ্রবাহ, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে Logo দিন-রাতের পার্থক্য মুছে দিল ‘মিডনাইট সান’, ৮৪ দিন সূর্যাস্ত হবে না যেখানে Logo দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, দুই বিভাগে হতে পারে ভারী বর্ষণ Logo ঈদুল আজহা কবে জানা যাবে আজ, সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা Logo সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত Logo ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার Logo হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু Logo থাইল্যান্ডে সবচেয়ে বড় ডাইনোসর নাগাটাইটানের খোঁজ

পবিত্র ঈদুল আজহা কবে, জানা যাবে বুধবার

পবিত্র ঈদুল আজহা কবে, জানা যাবে বুধবার

পবিত্র ঈদুল আজহা কবে, তা জানতে বুধবার (২৮ মে) সন্ধ্যা ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে আরবি ১৪৪৬ সনের জ্বিলহজ্জ মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় জ্বিলহজ্জ মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে।

মঙ্গলবার (২৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা জানিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে নির্ধারিত ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত (৬ দিন)। তবে দুই দিন অফিস করার শর্তে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। সাপ্তাহিক ছুটির আগে ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করে, এর বিনিময়ে দুই শনিবার ১৭ ও ২৪ মে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস খোলা রাখা হয়। এর ফলে ১১ ও ১২ জুনের ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিনের টানা ছুটি পাবেন কর্মজীবীরা।

জনপ্রিয় সংবাদ

ইরানকে ট্রাম্পের হুমকি: ঘড়ির কাটা দ্রুত এগিয়ে যাচ্ছে, ইসরায়েলে গোলাবারুদের প্লেন

পবিত্র ঈদুল আজহা কবে, জানা যাবে বুধবার

আপডেট সময় ১২:০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫