সংবাদ শিরোনাম ::
Logo জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা Logo গরুর কেন শিং থাকে? শিংয়ের কাজ কী? Logo ঈদুল আজহা উপলক্ষে ১৩ দিন ফিলিং স্টেশন খোলা থাকবে ২৪ ঘণ্টা Logo ইরানকে ট্রাম্পের হুমকি: ঘড়ির কাটা দ্রুত এগিয়ে যাচ্ছে, ইসরায়েলে গোলাবারুদের প্লেন Logo পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব, হচ্ছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ৭ জেলায় মৃদু তাপপ্রবাহ, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে Logo দিন-রাতের পার্থক্য মুছে দিল ‘মিডনাইট সান’, ৮৪ দিন সূর্যাস্ত হবে না যেখানে Logo দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, দুই বিভাগে হতে পারে ভারী বর্ষণ Logo ঈদুল আজহা কবে জানা যাবে আজ, সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা Logo সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত

টানা ১০ দিন ঈদের ছুটি শেষে অফিস খুলেছে আজ

ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি শেষে আজ রবিবার (১৫ জুন) খুলেছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। গত ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। এর আগে গত ৪ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। সেই হিসাবে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি কাটান সরকারি চাকরিজীবীরা।

ঈদের দীর্ঘ ছুটির পর সচিবালয়জুড়ে ফিরেছে প্রাণচাঞ্চল্য। কেউ কেউ ব্যাগ হাতে গ্রাম থেকে সরাসরি অফিসে এসে যোগ দিয়েছেন। তাদের কথায় ও আচরণে ছিল ঈদের আনন্দের রেশ। অফিসের স্বাভাবিক কার্যক্রমও শুরু হয়েছে পুরোদমে। অনেকেই বলছেন, আজকের দিনটি মূলত অফিস খোলার আনুষ্ঠানিকতা ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাতের দিন হিসেবে কাটছে।

প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের ছুটিতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষ রাজধানী ছাড়েন। দু-তিন দিন ধরে সদরঘাট, বাস ও রেলস্টেশনে দেখা যাচ্ছে রাজধানীতে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়। যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী দূর-দূরান্তে ঈদ উদযাপন করতে গেছেন, তারা গতকাল শনিবারের মধ্যেই রাজধানীতে এসে পৌঁছেছেন। ঈদ যাত্রায় আনন্দ ভাগাভাগি করতে অনেকটা নির্বিঘ্নে ঢাকা ছাড়তে পারলেও লম্বা ছুটি শেষে ফিরতি যাত্রার শেষ দিন গতকাল ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককে।

ঈদুল আজহা উপলক্ষে প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ছুটি দিয়েছিল সরকার। পরে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। প্রথমবারের মতো টানা ১০ দিনের ছুটি দিতে এরই মধ্যে গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রেখেছিল সরকার।

জনপ্রিয় সংবাদ

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

টানা ১০ দিন ঈদের ছুটি শেষে অফিস খুলেছে আজ

আপডেট সময় ১২:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫