নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি: প্রধান নির্বাচন কমিশনার

ভোটের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি। এ লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর। কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন সিইসি।

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন সিইসি। এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে সিইসি বলেন, অনেকগুলো কাজ আমরা এগিয়ে নিয়ে গেছি। যত কাজ বাকি আছে তা সবাই মিলে করতে হবে। আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।

তিনি জানান, সরকার লন্ডন, জাপানসহ বিভিন্ন দেশে বিশ্বনেতাদের বলে যাচ্ছে, আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। বিশ্বব্যাপী ওয়াদা দিচ্ছে, আমাদের ওপর আস্থা আছে বলেই এমন ঘোষণা দেওয়া হচ্ছে।

কর্মকর্তাদের উদ্দেশে নাসির উদ্দিন বলেন, রমজানের সময়ও ওয়াদা করেছেন সুন্দরভাবে কাজ করবেন। আজকেও পুনর্ব্যক্ত করব, দয়া করে আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যয়সঙ্গতভাবে কাজ করার।

অতীতে ইসির নানা কাজের সমালোচনা হলেও বর্তমান ইসি ভালোভাবে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এর আগে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছিলেন। রাজনৈতিক দলগুলো এপ্রিলে নির্বাচনের নেতিবাচক দিকগুলো তুলে ধরে এগিয়ে আনার দাবি জানান।

পরে শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণায় নির্বাচন এগিয়ে আসার বিষয়ে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তামিমকে নির্বাচিত সভাপতি হিসেবে দেখতে চান সাকিব আল হাসান

নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি: প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় ০৩:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫