সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কারের জন্য ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত

বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে “বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৫” এর জন্য চারটি ক্যাটাগরিতে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: “পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে ১৮ জুন জারী করা প্রজ্ঞাপন অনুযায়ী চূড়ান্তভাবে মনোনীতরা হলেন— বন্যপ্রাণী সংরক্ষণ (ব্যক্তি পর্যায়): নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগরের মোঃ ফজলে রাব্বী। বন্যপ্রাণী সংরক্ষণ (প্রতিষ্ঠান/সংগঠন পর্যায়): শেরপুর সদরস্থ শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি।

বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা (ব্যক্তি পর্যায়): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন। বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা (প্রতিষ্ঠান পর্যায়): ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ (পক্ষে: বিভাগীয় চেয়ারম্যান ড. শেফালী বেগম)।

নীতিমালা অনুযায়ী, প্রতিটি শ্রেণির পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে প্রদান করা হবে ২২ ক্যারেট মানের ২ ভরি (২৩.৩২ গ্রাম) ওজনের স্বর্ণপদক, এক লক্ষ টাকার চেক এবং একটি সম্মাননা সনদ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মনে করে, এই সম্মাননা দেশের বন্যপ্রাণী সংরক্ষণ, গবেষণা ও পরিবেশ শিক্ষায় জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াবে। পাশাপাশি, পরিবেশবান্ধব উদ্যোগকে অনুপ্রেরণা জোগাবে ও ভবিষ্যৎ প্রজন্মকে এ কাজে উৎসাহিত করবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কারের জন্য ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত

আপডেট সময় ০৬:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫