সংবাদ শিরোনাম ::
Logo জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার Logo নতুন বৃষ্টিবলয়ের আভাস: ২৬-২৭ এপ্রিল থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি Logo দেশে ‘পরিবেশ পুলিশ’ ইউনিট গঠনের প্রস্তাব Logo সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান   Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয়

কমলাপুর রেলস্টেশনে বন বিভাগের অভিযান: উদ্ধার হলো একটি ঈগল ও বাক্সভর্তি মাংস

কমলাপুর রেলস্টেশন অভিযান চালিয়ে একটি মেটেমাথা কুড়া ঈগল ও বাক্সভর্তি কিছু বরফজাত মাংস উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)।

এবিষয়ে ডব্লিউসিসিইউ এক ফেসবুক পোস্টে জানিয়েছে: বুধবার (১৮ জুন) বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ), গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুর রেলস্টেশনে অভিযান পরিচালনা করে।

অভিযানে খুলনা থেকে আসা সাকিব আহমেদ নামের এক ব্যক্তির কাছ থেকে একটি জীবিত মেটেমাথা কুড়া ঈগল (Crested Serpent Eagle) এবং একটি প্লাস্টিকের বাক্সে কিছু মাংস উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মাংসগুলো হরিণের। জব্দকৃত মাংসের নমুনা ডব্লিউসিসিইউ’র পরীক্ষাগারে পাঠানো হয়েছে, যাতে নিশ্চিত হওয়া যায় এগুলো সত্যিই হরিণের মাংস কিনা। এবিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন্যপ্রাণী ও তাদের দেহাংশের অবৈধ পরিবহন, শিকার ও বাণিজ্য বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। উদ্ধারকৃত ঈগলটি বর্তমানে ডব্লিউসিসিউ এর তত্ত্বাবধানে আছে এবং এর যত্ন ও পুনর্বাসনের প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

কমলাপুর রেলস্টেশনে বন বিভাগের অভিযান: উদ্ধার হলো একটি ঈগল ও বাক্সভর্তি মাংস

আপডেট সময় ০১:৩৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫