ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলে ইরানের মিসাইল হামলা

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজছে।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরানের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং এটি প্রতিহত করতে কাজ করছে তারা।

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা পাওয়ার পর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে দুটি ধাপে ৬টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। প্রথম ধাপে দুটি এবং পরে আরও চারটি ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। এর মধ্যে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র বীরশেবার একটি ভবনে আঘাত হেনেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি বলেন, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ট্রাম্পের এই যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্স পোস্টে বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে এখনও আনুষ্ঠনিকভাবে কোনো চুক্তি হয়নি। তবে ইসরায়েল হামলা বন্ধ করলে আমারও হামলা বন্ধ করব।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলে ইরানের মিসাইল হামলা

আপডেট সময় ১০:০০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫