সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

এবার ফাতিমার প্রেমে মজলেন বিজয়

এবার ফাতিমার প্রেমে মজলেন বিজয়

তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেম ছিল বলিউডের বহুল চর্চিত বিষয়ের একটি। সম্পর্কের শুরু থেকেই প্রেম নিয়ে কোনো লুকোছাপা করেননি তারা। কিন্তু সম্পর্কের দুই বছর গড়াতে না গড়াতেই সব শেষ। ভেঙে যায় তাদের সম্পর্ক।

শোনা যায়, বিয়ের জন্য চাপ দেওয়াতেই নাকি তামান্নার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন বিজয়। যার পর দুজনের আর এক সাথে দেখা মেলেনি। তবে এবার শোনা যাচ্ছে, অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বিজয়। যাকে কিনা এক সময় আমির খানের প্রেমিকাও বলা হতো।

তবে এই গুজবের সূত্রপাত কোথায়? জানা গেছে, সম্প্রতি বিজয় বার্মা ও ফাতিমা সানা শেখকে একটি ক্যাফেতে রোমান্টিক ডেটে দেখা গেছে। যার পর থেকে তাদের প্রেমের খবরটি জোরদার হয়েছে।

যদিও এই বিষয়ে বিজয় কিংবা ফাতিমা সানা শেখ কেউই কোন প্রতিক্রিয়া জানাননি। তাইতো সম্পর্ক সিলমোহর না দেওয়া পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়টি গুজবই রয়ে যাবে। খুব শিগগিরি ‘গুস্তাক ইশক’ ছবিতে দেখা যাবে বিজয়-ফাতিমাকে। হতে পারে সেই প্রজেক্টের কাজেও তারা একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। এদিকে ফাতিমা বর্তমানে ব্যস্ত অনুরাগ বসুর পরবর্তী প্রজেক্ট ‘মেট্রো ইন দিনো’ নিয়ে। যেখানে রয়েছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, নিনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠি, আলি জাফর সহ আরো অনেকে। ছবিতে আলি জাফরের সঙ্গেই জুটি বাধবেন ফাতিমা।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

এবার ফাতিমার প্রেমে মজলেন বিজয়

আপডেট সময় ০৫:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫