এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের  

বাংলাদেশে গ্রীষ্মের শুরু হয় মার্চ থেকে। এপ্রিলে তাপমাত্রা থাকে সর্বোচ্চ পর্যায়ে। সাধারণত এ মাসে গড় তাপমাত্রা থাকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকভাবেই এই মাসেই গরম অনুভুত হয় সবচেয়ে বেশি।

গেল দশ বছরের আবহাওয়া বিশ্লেষণ বলছে, ইতিহাসের উষ্ণতম এপ্রিল পার হয়েছে ২০২৪ সালে। সে বছর পহেলা এপ্রিল থেকে মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত ৩৫ দিন মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। তবে আশার কথা হলো এবছর এপ্রিলের মাঝ সময়েও গরম মোটামুটি সহনীয়।

এ ব্যাপারে জেষ্ঠ্য আবহাওয়াবিদ ড. আবুল কালাম আজাদ বলেন, ‘ঈশ্বরদীতে আমরা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিলাম ২০২৪ সালে। এরমধ্যে এই তাপমাত্রা আর ওঠেনি। ২০২৬ সালেও আমরা আশা করি যে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা বেশি।’

আবহাওয় অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, এ মাসের শেষ দিকে সারা দেশে মৃদু থেকে হালকা তাপপ্রবাহ বয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তবু এ বছর তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকবে। তবে আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলো বলছে, ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশসহ সারা পৃথিবী থাকবে সবচেয়ে উষ্ণ।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের  

আপডেট সময় ১২:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬