সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল পর্দায় আসতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। তবে পর্দায় সৌরভ গাঙ্গুলীর চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে চলছিল নানান জল্পনা কল্পনা। অবশেষে জানা গেছে, বহুল প্রতীক্ষিত এই বায়োপিকে সৌরভের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা।

এক সাক্ষাৎকারে রাজকুমার রাও বলেন, ‘দাদা তো আগেই বলে দিয়েছেন এবার আমিও অফিসিয়ালি বলছি। হ্যাঁ, তার বায়োপিকে আমি মুখ্য চরিত্রে অভিনয় করছি।’

এই বিশাল দায়িত্ব নিতে পেরে কিছুটা নার্ভাস হলেও রাজকুমার রাও একই সাথে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার কথায়, ‘আমি খুব নার্ভাস এটি একটি বিশাল দায়িত্ব তবে এটি অবশ্যই অনেক মজার হতে চলেছে।’

বিশেষ করে সৌরভের বাংলা উচ্চারণ নিয়ে রাজকুমার রাও বেশ আত্মবিশ্বাসী। জানা গেছে, বছরের পর বছর ধরে তিনি এই উচ্চারণে কাজ করছেন এবং তার বাঙালি স্ত্রী পত্রলেখা তাকে এ ব্যাপারে যথেষ্ট সাহায্য করেছেন।

সৌরভ গাঙ্গুলী নিজেই এর আগে জানিয়েছিলেন যে রাজকুমার রাওকেই তিনি তার বায়োপিকের জন্য বেছে নিয়েছেন যদিও কিছু তারিখ সংক্রান্ত জটিলতা ছিল। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী বলেন, “আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পাবে এটি। জানুয়ারিতে শুটিং শুরু হবে। গল্প লেখা, চিত্রনাট্য রচনা ও সিনেমা নিয়ে পরিকল্পনার কাজ গুছিয়ে উঠতে একটু সময় লাগবে।”

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও

আপডেট সময় ০৯:১৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫