সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলে বন্যা: ফেনী-নোয়াখালীতে হাজারো মানুষ পানিবন্দি

কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ৩০টি গ্রামসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা।

গত ৪৮ ঘণ্টায় (বুধবার সকাল ৯টা পর্যন্ত) ফেনীতে ৫৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে মুহুরী নদীর পানি বিপৎসীমার ০.৬৮ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যার পানিতে তলিয়ে গেছে মানুষের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, বীজতলা, কৃষি আবাদ, মাছের ঘেরসহ বিভিন্ন স্থাপনা এবং পানিতে ভেসে গেছে পুকুরের মাছ। ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের কিছু অংশ পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। অনেকে হাঁটু পরিমাণ পানি দিয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ফেনী জেলায় ৭ জুলাই সকাল নয়টা থেকে ৯ জুলাই সকাল ৯টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় ৫৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যা বাঁধের বিভিন্ন স্থানে পানি উপচিয়ে বন্যা বাঁধে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে।

দীর্ঘ সময় বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় পরশুরাম উপজেলায় মুহুরী নদীর ডান তীরে জিরো পয়েন্টে বাংলাদেশ ভারত টাই বাঁধের সংযোগস্থল দিয়ে বন্যার পানি প্রবেশ করেছে। মুহুরী নদীর উভয় তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পরশুরাম উপজেলায়, জঙ্গলগোনা-২টি, উত্তর শালধর-১টি, নোয়াপুর-১টি, পশ্চিম অলকা-১টি, সিলোনিয়া নদীর ডিএম সাহেবনগর-১টি, পশ্চিম গদানগর-১টি, কহুয়া নদীর দক্ষিণ বেড়াবাড়ীয়া- ১টি, পূর্ব সাতকুচিয়া-১টি, উত্তর টেটেশ্বর-১টিসহ ১০টি স্থানে ভাঙন হয়েছে এবং ফুলগাজী উপজেলায় মুহুরী নদীর দেড়পাড়া-২টি, শ্রীপুর-১টি, উত্তর দৌলতপুর-১টি (কহুয়া নদী), কমুয়া-১টি (সিলোনিয়া নদী) সহ ৫টি সর্বমোট ১৫টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে।

নোয়াখালীতে পানিবন্দি ৬৪ হাজার পরিবার

নোয়াখালীতে টানা ভারী বর্ষণের ফলে পানিবন্দি হয়ে পড়েছে ৬৩ হাজার ৮৬০ পরিবার। জেলায় মোট ৪৬৬ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে ১৯ আশ্রয়কেন্দ্রে ২৬৮ পরিবার আশ্রয় নিয়েছে।

অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও পানিতে ডুবে গেছে গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের মাঠ।

টানা বৃষ্টিতে জেলার মাইজদীর প্রধান সড়ক ছাড়া অধিকাংশ সড়কই ডুবে যায়। পানি ঢুকে পড়ে অনেক বাসাবাড়িতে। জলমগ্ন হয় শহরের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান। উদ্ভূত পরিস্থিতিতে নোয়াখালীর সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের সব স্কুল ও মাদ্রাসার চলমান অর্ধবার্ষিক পরীক্ষা বুধ ও বৃহস্পতিবারের জন্য স্থগিত করা হয়েছে।

তবে বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর থেকে বৃষ্টি না হওয়ায় জনমনে স্বস্তি বিরাজ করছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলে বন্যা: ফেনী-নোয়াখালীতে হাজারো মানুষ পানিবন্দি

আপডেট সময় ১২:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫