সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা,ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে এনসিপির সমাবেশ মঞ্চে হামলার ঘটনা ঘটে।

হামলা চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশস্থলে সকাল থেকে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপুরের সমাবেশস্থলে হামলা চালায় কয়েকজন যুবক। এ সময় সমাবেশস্থলের পাশে থাকা বেশ কিছু চেয়ার ছুঁড়ে ফেলে তারা। ভাঙচুর করা হয় কয়েকটি চেয়ার।

এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে উপস্থিত এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করে। এসময় তারা পুলিশকে উদ্দেশ্যে করে বলেন, নিরাপত্তা দিতে না পারলে আমাদের বলুন। আমরাই আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবো।

এদিকে, সকালে এনসিপি কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাড়ি বহরে হামলা, গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

এর আগে বুধবার সকালে উলপুর-দুর্গাপুরের খাটিয়াগড় চরপাড়ায় সড়কে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। ওই ওই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন।

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা,ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ০৩:০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫