মাইলস্টোনে উড়োজাহাজ বিধ্বস্ত: হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

ঢাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার তথ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

একইসঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর একটি ‘এফ-৭ বিজিআই’ জঙ্গি বিমান সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

এ ঘটনায় সর্বশেষ তথ্যমতে, অন্তত ১৯ জন নিহত হয়েছে; দগ্ধ ও আহত হয়েছে অর্ধশতাধিক।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

মাইলস্টোনে উড়োজাহাজ বিধ্বস্ত: হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

আপডেট সময় ০৭:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫