বিধ্বস্ত উড়োজাহাজটি প্রশিক্ষণ নয়, ছিল যুদ্ধবিমান: আইএসপিআর

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ উড়োজাহাজ নয়; বরং যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (২২ জুলাই) এক বার্তায় বিষয়টি স্পষ্ট করেছে আইএসপিআর।

ওই বার্তায় বলা হয়, মাইলস্টোনের ঘটনায় কিছু সংবাদমাধ্যমে লেখা হচ্ছে, উড়োজাহাজটি একটি প্রশিক্ষণ বিমান ছিল। আমরা বিনীতভাবে আবারও জানাতে চাই, এটি ছিল যুদ্ধে ব্যবহারের উপযোগী একটি যুদ্ধবিমান। উড়োজাহাজটি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিল।

আইএসপিআর জানিয়েছে, গতকাল সোমবার বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি স্কুল চত্বরের একটি দোতলা ভবনের ওপর এসে বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

বিধ্বস্ত উড়োজাহাজটি প্রশিক্ষণ নয়, ছিল যুদ্ধবিমান: আইএসপিআর

আপডেট সময় ০২:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫