সাগরে লঘুচাপ, বৃহস্পতিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা

উত্তর-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হতে পারে।

বুধবার (২৩ জুলাই) বিডব্লিউওটি তাদের ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছে। বিডব্লিউওটি জানায়, উত্তর-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে সেখানে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং দেশের অভ্যন্তরে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারছে না। অর্থাৎ, মেঘগুলো লঘুচাপের আশেপাশে জমা হচ্ছে। ফলে বর্তমানে মেঘের পরিমাণ অনেক কম এবং তীব্র রোদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে আজ রাতে দেশের পূর্বাঞ্চল দিয়ে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে, বুধবার (২৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে:

বৃহস্পতিবার (২৪ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৫ জুলাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৬ জুলাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

২৭ জুলাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সাগরে লঘুচাপ, বৃহস্পতিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় ০৭:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫