সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
প্যানটোনিক্স টাইগার রান-২০২৫

উৎসাহ-উদ্দীপনায় টিশার্ট-ক্যাপ-ব্যাকপ্যাক সংগ্রহ, টাইগার রানের জন্য প্রস্তুত হাতিরঝিল

  • নাসিমুল শুভ
  • আপডেট সময় ০১:৩৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • 338

উৎসাহ-উদ্দীপনায় টিশার্ট-ক্যাপ-ব্যাকপ্যাক সংগ্রহ, বাঘের জন্য ম্যারাথনে প্রস্তুত হাতিরঝিল

শনিবার (২৬ জুলাই), রাজধানীর হাতিরঝিল দেখবে এক অন্যরকম ভোর! সুন্দরবনের সুন্দরতম প্রাণী বাঘ রক্ষায় সচেতনতার জন্য হবে বাঘ দৌড় অর্থাৎ মিনি ম্যারাথন ‘প্যানটোনিক্স টাইগার রান-২০২৫’। শুক্রবার বিকেল থেকেই এই বিশাল কর্মযজ্ঞের প্রাণকেন্দ্র হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আসেন ম্যারাথনে অংশ নিতে নিবন্ধন করা নানা বয়সী মানুষ।

অ্যাম্ফিথিয়েটারে নির্ধারিত বুথ থেকে লাইনে দাঁড়িয়ে ম্যারাথনে অংশ নেয়ারা সংগ্রহ করেন বাঘের ছবি দেয়া টিশার্ট, ক্যাপ, সুদৃশ্য ব্যাকপ্যাক। ব্যাকপ্যাকের ভেতর দৌড়বিদদের জন্য রয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিকালের দেয়া আরও কিছু শুভেচ্ছা উপহার, হেলথ কিটসহ দৌড়ের সময় কাজে আসা নানা উপকরণ।

বুথ থেকে বিব নম্বর, কিটব্যাগ বুঝে নিয়ে ঝটপট ডোরাকাটা টিশার্টখানা গায়ে চাপিয়ে টাইগার রানের একটি ফটোবুথে দাঁড়িয়ে গেলেন শিহাব, শুরু হলো ফটোসেশন। এর ফাঁকে প্রকৃতিবার্তাকে এই তরুণ বলেন, ‘এর আগে ম্যারাথনের অনেক ইভেন্টেই অংশ নিয়েছি, কিন্তু টাইগার থিমের ওপর এটাই প্রথম। ফেসবুকের মাধ্যমে জানতে পেরে রেজিস্টেশন করা। থিমটা বেশ ইউনিক লেগেছে। সামনে বাঘ দিবস, বাংলার বাঘ বহির্বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা বিষয়। সেই বাঘকে রক্ষায় একটা ইভেন্ট হচ্ছে। সেখানে অংশগ্রহণ করাটা আমার জন্য বেশ আনন্দের।’

শিহাব জানান তিনি ছাড়াও তাদের ‘দৌড় বাংলা’ কমিউনিটি থেকে ১০ জন এই টাইগার রানে অংশ নিচ্ছেন।

ভোর হতেই দৌড় শুরু হবে, দুপুর গড়িয়ে বিকেল এরপর সন্ধ্যাতেও ব্যাপক কর্মব্যস্ততা দেখা গেছে টাইগার রানের মূল মঞ্চ হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে। একদিকে চলছিল অংশগ্রহণকারীদের আনাগোনা অন্যদিকে পুরোদমে চলছিল বিশাল ইভেন্টের প্রস্তুতি।

বিকেল ৫ টার দিকে সার্বিক প্রস্তুতি ও নিজের কিটব্যাগ-টিশার্ট সংগ্রহ করতে আয়োজনকেন্দ্রে আসেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

প্রকৃতিবন্ধু এসময় সম্প্রচার সহযোগী চ্যানেল আই কর্মীদের সঙ্গে কথা বলেন। টাইগার রানের পুরস্কার বিতরণী মঞ্চের প্রস্তুতি ঘুরে দেখেন। এসময় তিনি আয়োজনের নিরাপত্তা, আপ্যায়নসহ সার্বিক বিষয়ে খোঁজ নেন।

এরপর নির্ধারিত বুথের সামনে লাইনে দাঁড়িয়ে বিব নম্বর, কিটব্যাগ এবং টিশার্ট সংগ্রহ করেন দেশে বাঘ রক্ষায় সচেতনতা গড়ার ব্যতিক্রমী এই ম্যারাথনের উদ্যোগ নেয়া মুকিত মজুমদার।

এদিকে সন্ধ্যা নামার কিছু আগে ছেলেকে সঙ্গে নিয়ে টাইগার রান বুথের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এক জাপানি নাগরিককে। আগ্রহ নিয়ে তার সঙ্গে কথা বলতে গেলে তিনি নিজের ছেলেকে দেখিয়ে বললেন, ‘ও বাংলায় কথা বলতে পারে।’

বাবার কথা শুনে ছোট্ট ছেলেটি নিজেই এগিয়ে এলো, জানাল ওর নাম পাদমানাভ কোয়াই, ক্লাসে ফোরে পড়ে সে। মানুষ ছোট্ট হলেও প্রকৃতি ও প্রাণীদের নিয়ে বেশ সচেতন মনে হলো ওর কথাবার্তা শুনে।

ম্যারাথনে অংশ নিতে কিটব্যাগ সংগ্রহ করতে আসা প্রাণ-প্রকৃতিসচেতন পাদমানাভ

টাইগার রানে অংশ নেয়ার ব্যাপারে প্রশ্নের উত্তরে পাদমানাভ বললো, ‘টাইগার রানে অংশ নেবো ভাবলেই এক্সাইটেড লাগছে। আমি সুন্দরবনে গিয়েছি কিন্তু সামনাসামনি বাঘ দেখিনি তবে বাঘের পায়ের ছাপ দেখেছি। আমরা যে একটা প্রাণীর জন্য দৌড়াচ্ছি এটা কিন্তু একটা পজেটিভ ব্যাপার। কারণ এই দুনিয়ার সব প্রাণীর বাঁচার অধিকার আছে। কিন্তু মানুষ জঙ্গলের গাছ কেটে ফেলছে, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। এদের রক্ষায় আমাদের রেসপন্সিবিলিটি (দায়িত্ব) আছে।’

চমৎকার বাংলা জানা এই জাপানি শিশুর মতো ঢাকার নানা প্রান্ত থেকে টাইগার রানে অংশ নেবে আরও ক্ষুদে দৌড়বিদরাও।

বাঘ দিবসের আগে রাজধানীর বুকে এমন ব্যতিক্রমী ম্যারাথনে নিবন্ধন-প্রচারণা মিলিয়ে খুব অল্প সময় পাওয়া গেলেও দারুণ সাড়া পেয়ে আয়োজকরাও মুগ্ধ।

এই মিনি ম্যারাথনে অংশগ্রহণ করবেন প্রায় এক হাজার প্রতিযোগী, যাদের প্রত্যেকের উদ্দেশ্য একটাই-বিপন্ন বাংলার বাঘ ও সুন্দরবন রক্ষায় সামাজিক সচেতনতা গড়ে তোলা।

ব্যতিক্রমধর্মী এই মিনি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আয়োজনে সহযোগিতা করছে সেফ এবং বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব।

ইভেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পাওয়ার্ড বাই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এছাড়া ইভেন্টের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইমপ্রেস ওয়্যার লিমিটেড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ এ্যাথলেটিক ফাউন্ডেশন, পোলার, আকিজ মোটরস, লিমিটলেস সল্যুশন, আড়াল সি ক্রুজ, সুন্দরী ইকো রিসোর্ট এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল। মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল আই ও রেডিও ভূমি।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

প্যানটোনিক্স টাইগার রান-২০২৫

উৎসাহ-উদ্দীপনায় টিশার্ট-ক্যাপ-ব্যাকপ্যাক সংগ্রহ, টাইগার রানের জন্য প্রস্তুত হাতিরঝিল

আপডেট সময় ০১:৩৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫