দখলমুক্ত হলো পূর্বাচলের ১৪৪ একর বনভূমি, ১৫৫টি ঘর উচ্ছেদ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার (২৮ জুলাই) পূর্বাচলের জীববৈচিত্র্যপূর্ণ এলাকায় একটি বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে: “এই অভিযানে পূর্বাচলে অবৈধভাবে দখল করা ১৪৪ একর ভূমির মধ্যে ৪.৬ একর ভূমি উদ্ধার করা হয়। উচ্ছেদ করা হয় ৪৪টি পরিবারের ১৫৫টি ঘর। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ কোটি টাকা। এ অবৈধ উচ্ছেদের ফলে পূর্বাচলের ১৪৪ একর বনভূমিই অবৈধ দখল মুক্ত হলো।

অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেয় বিভাগীয় বন কর্মকর্তা, বন‍্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা। সহযোগিতা করে রূপগঞ্জ আর্মি ক্যাম্প, র‍্যাব-১, বিজিবি, কালিগঞ্জ উপজেলা প্রশাসন, কালিগঞ্জ থানা পুলিশ, রাজউক ও বন বিভাগ।

জীববৈচিত্র্য রক্ষা ও বনভূমি সংরক্ষণে সরকার এধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

দখলমুক্ত হলো পূর্বাচলের ১৪৪ একর বনভূমি, ১৫৫টি ঘর উচ্ছেদ

আপডেট সময় ০৬:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫