আগস্টের মাঝামাঝি আসছে ভ্যাপসা গরম!    

আগস্টের মাঝামাঝি আসছে ভ্যাপসা গরম!    

গত বছরের জুলাইয়ের চেয়ে এবছর দেশে বৃষ্টিপাত ছিল বেশি। আগস্টের শুরুতেও বৃষ্টি অব্যাহত আছে। মাঝে মাঝে গরম অনুভূত হলেও তাকে তীব্র হওয়ার সুযোগ দেয়নি বৃষ্টি। কিন্তু আষাঢ় পেরিয়ে শ্রাবণও যাই যাই করছে, অর্থাৎ বর্ষার বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। এই অবস্থায় আগস্টের মাঝামাঝি তীব্র গরম অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে দেশে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে দাবি করেছে আবহাওয়া পর্যবেক্ষণকারীদের সংঘ বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও চলতি মাসে তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

বিডব্লিউওটি’র ফেসবুক পেইজে দেয়া পোস্টে জানানো হয়েছে:

“ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী ভ্যাপসা গরম প্রবাহ গুমোট। এটি একটি অস্বস্তিদায়ক ভ্যাপসা গরম প্রবাহ।

সময়সূচি : ১১  অগাস্ট হতে ১৭ অগাস্ট ২০২৫।

এই সময় দেশের সার্বিক বৃষ্টির পরিমাণ অনেক কমে যেতে পারে।”

এদিকে আবহাওয়া অধিদপ্তরের চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এ মাসে সাগরে দু–একটি লঘুচাপ ও একটি নিম্নচাপ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপ ও নিম্নচাপের পাশাপাশি এ মাসে বিচ্ছিন্নভাবে দু–একটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

আগস্টের মাঝামাঝি আসছে ভ্যাপসা গরম!    

আপডেট সময় ০৩:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫