কুয়াকাটায় জেলের জালে প্রবালজগতের ‘অ্যাঞ্জেলফিশ’!

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে অ্যাঞ্জেলফিশ নামের একটি মাছ। যা সাধারণত ঘোলাজলে দেখা যায় না। গত ৪ আগস্ট কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে আনোয়ার মাঝির জালে মাছটি ধরা পড়ে।

আজ রোববার সকালে মাছটি মহিপুরে বন্দরে নেয়া হলে সেটিকে দেখতে রীতিমতো হইচই শুরু হয়।

জেলে আনোয়ার জানান, গত এক সপ্তাহ আগে ‘এফবি জারিফ তারিফ’ নামের একটি ফিশিং ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে মাছটি ধরা পড়ে।

রঙিন ও দৃষ্টিনন্দন একটি সামুদ্রিক মাছ ‘অ্যাঞ্জেলফিশ’। এটি অত্যন্ত রঙিন একটি সামুদ্রিক মাছ। এর প্রাকৃতিক আবাসস্থল ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রধান অঞ্চল। মূলত উষ্ণমণ্ডলীয় প্রবাল প্রাচীরের পরিবেশে এর বসবাস। মাছটির বৈজ্ঞানিক নাম পোমাক্যান্থাস ইম্পেরেটর (Pomacanthus imperator)। মাছটির আকার ১৬ ইঞ্চির মতো হয়। গায়ের গাঢ় নীল পটভূমিতে হলুদ অনুভূমিক দাগ, মুখে নীল-কালো ‘মাস্ক’ প্যাটার্ন।

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশ’র গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, মাছটি সাধারণত প্রবাল প্রধান, লবণাক্ত, উষ্ণ সমুদ্র অঞ্চলে থাকে। বঙ্গোপসাগরের উপকূলে এমন মাছ সচরাচর ধরা পড়ে না। কারণ আমাদের উপকূলীয় অংশ মূলত কাদামাটি, বালুময়, প্রবাল প্রাচীর তেমন নেই। তবে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমাংশে আন্দামান সাগর-সংলগ্ন, মিয়ানমার উপকূলের কাছাকাছি কিছু প্রবাল প্রধান এলাকা আছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন ও স্রোতের ধরণ বদলের কারণে কিছু সামুদ্রিক প্রজাতি তাদের আবাসক্ষেত্র প্রসারিত করছে। এর কারণে হয়তো এই প্রজাতিটি বাংলাদেশের জেলেদের জালে ধরা পড়ছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

কুয়াকাটায় জেলের জালে প্রবালজগতের ‘অ্যাঞ্জেলফিশ’!

আপডেট সময় ০৬:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫