সংবাদ শিরোনাম ::

এই গরমে ঘরকে ঠান্ডা রাখবে গাছ

আষাঢ়ের মাঝামাঝিতে এসেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমে হাসফাস করছে মানুষ। এর মাঝেও যেতে হচ্ছে বাহিরে। এ অবস্থায় ঘরে ফিরেও স্বস্তি মিলছে না। অতিরিক্ত তাপে ঘরেও অনেক গরম অনুভূত হচ্ছে। আর এই গরমে আমরা সাধারণত ফ্যান কিংবা এসি ছেড়ে দেই, যাদের ঘরে এসি আছে তারা গরম থেকে কিছুটা রেহাই পেলেও পুড়ছে অন্যরা। তীব্র গরমেও ঘর ঠান্ডা রাখতে ফ্যান কিংবা এসি ছাড়াও আরো কিছু উপায় আছে। এসি ছাড়াই ঘর শীতল রাখতে ঘরে গাছ ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

ঘর শীতল করবে যে গাছগুলো-

অ্যালোভেরা: অ্যালোভেরা বা ঘৃতকুমারী অতি পরিচিত একটি উদ্ভিদ। এই গাছ অক্সিজেন শোষণ করে না এবং বাড়ির ভিতরের তাপ ও অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণে অ্যালভেরার গুণাগুণ বহু। ঘরের আশপাশ ভরিয়ে তোলে শীতল ও সতেজ রাখে। এই গাছের পাতায় অনেক প্রতিকার রয়েছে।

এই গরমে ঘরকে ঠান্ডা রাখবে গাছ

স্নেক প্ল্যান্ট : অ্যালো ভেরার মতো এই গাছের পাতাও জলীয় উপাদানে সমৃদ্ধ। এটি বাতাস থেকে টক্সিন অপসারণের জন্য পরিচিত এবং বেডরুমের জন্য উপযুক্ত।তাই জানলার কাছে রেখে দিলে তা উত্তাপ শোষণ করে নেবে, ঘরের হাওয়াকে করে তুলবে শীতল। এটিতেও অতিরিক্ত পানির দরকার হয়।

এই গরমে ঘরকে ঠান্ডা রাখবে গাছ

ইংলিশ আইভি: গবেষকদের মতে, এই গাছ মাত্র ৬ ঘণ্টার মধ্যে ঘরের বাতাসের প্রায় ৬০ শতাংশ টক্সিন এবং ৫৮ শতাংশ পর্যন্ত দুর্গন্ধ শুষে নিতে পারে। ঘরের শোভা বাড়াতেও কাজ করে এটি। তাই ঘর ঠান্ডা ও দূষণমুক্ত রাখতে ঘরে রাখতে পারেন এই গাছ।

এই গরমে ঘরকে ঠান্ডা রাখবে গাছ

এরিকা পাম : বাড়িতে জায়গার অভাব না থাকলে বসার ঘরে রাখতেই পারেন এরিকা পাম। এটি তাল গাছের তুতো ভাই। এরিকা পাম এক দিকে ঘর ঠান্ডা রাখে, আবার দেখতেও ভাল লাগে। শুধু বাড়ি নয়, এই গাছটি হোটেল, অফিস এবং অন্যান্য উন্মুক্ত স্থানে সাজাতেও ব্যবহৃত হয় এই গাছ।

এই গরমে ঘরকে ঠান্ডা রাখবে গাছ

রবার প্লান্ট: এই গাছের পাতা এমনিতেই বড় হয়। পাশাপাশি যদি সব চেয়ে বড় পাতার শ্রেণি দেখে গাছটি কেনা হয়, তাহলে খুব তাড়াতাড়ি তা ঘর ঠান্ডা রাখবে। এতে মাঝে মাঝেই একটু পানি ছিটিয়ে দিতে হবে।

এই গরমে ঘরকে ঠান্ডা রাখবে গাছ

বোস্টন ফার্ন: শুধু ঘরের তাপমাত্রা কমানোই নয়, এটি একই সঙ্গে হিউমিডিফায়ার এবং পিউরিফায়ার হিসেবে কাজ করে গাছটি। বায়ুতে উপস্থিত নানা রকম উদ্বায়ী জৈব যৌগসমূহকে দূর করে। তবে ফার্ন যেহেতু শীতল পরিবেশের গাছ, তাই এটি রাখতে হবে ছায়ায়, ঘন ঘন পানিও দিতে হবে।

এই গরমে ঘরকে ঠান্ডা রাখবে গাছ

পিস লিলি : পিস লিলির পাতা বেশ বড়। এর ফলে এটি বেশি কার্বন ডাই-অক্সাইড শুষে নেয়। পাশাপাশি বেশি অক্সিজেন তৈরি করে। এতে ঘর ঠান্ডা থাকে। পরিবেশ থেকে বিভিন্ন রকম বিষাক্ত পদার্থের পরিমাণ কমিয়ে আনে। গাছটি কেনার সময়ে মনে রাখতে হবে যে গাছে যত পাতা, সেই গাছ পরিবেশকে তত বেশি শীতল রাখে। তাই একটু বড় পাতা দেখে কেনা ভালো।

এই গরমে ঘরকে ঠান্ডা রাখবে গাছ

চাইনিজ এভারগ্রিনঃ চাইনিজ এভারগ্রিন খুব সুন্দর একটি গাছ। এটি বাতাসের বিষাক্ত পদার্থ দূর করে বাতাসকে করে তোলে বিশুদ্ধ। এই গাছ অনেকগুলো একসাথে রাখলে নিজস্ব বায়ুমণ্ডলীয় বাস্তুতন্ত্র তৈরি করতে পারে।এর ফলে বাতাস পরিষ্কার হয়। এর অনেকগুলো জাত রয়েছে। তবে ঘর ঠান্ডা রাখার জন্য ‘লাস ফলিয়েজ’ জাতের গাছগুলোর তুলনা হয় না।

এই গরমে ঘরকে ঠান্ডা রাখবে গাছ

মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস

এই গরমে ঘরকে ঠান্ডা রাখবে গাছ

আপডেট সময় ০৩:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪