বুড়িগঙ্গায় তেলবাহী জাহাজে আগুন : নিখোঁজ ৩ জন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (২৬ জুন) দুপুর ১টা ৩২ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, ফতুল্লা বাজারের পাশে একটি জাহাজে আগুন লেগেছে। তারা বেলা ১টা ৩২ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পান এবং বেলা ১টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

বুধবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ অগ্নিকাণ্ড ঘটে।

এসময় তেলের ড্রাম বিস্ফোরণের শব্দে মসজিদ, বাসাবাড়ি, সংলগ্ন থানাসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে। মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

মেঘনা ডিপো সূত্রে জানা যায়, এই ট্রলারে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরায় যাচ্ছিল। ট্রলারের ভেতরে কয়েকজন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিল। এসময় সেখান থেকে হয়তো এ ঘটনা ঘটতে পারে। এর মধ্যে একজন পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ আছেন। একজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সবগুলো তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরণ হয়।

সর্বশেষ খবর অনুযায়ী, বুধবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

দেশে দেখা যায় যত রকমের শালিক

বুড়িগঙ্গায় তেলবাহী জাহাজে আগুন : নিখোঁজ ৩ জন

আপডেট সময় ০৪:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪