সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকা মূল্যের কোকেনসহ বিদেশী নাগরিককে আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের কোকেনসহ আফ্রিকার দেশ গায়ানার এক নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। দেশের ইতিহাসে জব্দ করা এটি সবচেয়ে বড় কোকেনের চালান বলে জানিয়েছে সংস্থাটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম কমিশনারের তত্ত্বাবধানে ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত সি-শিফটের ডেপুটি কমিশনারের নেতৃত্বে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে অভিযান চালানো হয়। ওই ফ্লাইটে ঢাকায় আসা আফ্রিকার দেশ গায়ানার এক যাত্রীর লাগেজে ৮.৬৬ কেজি কোকেন পাওয়া যায়, যার আনুমানিক মূল্য প্রায় ১৩০ কোটি টাকা। পরে কোকেনসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

মাদকদ্রব্যসহ ওই নাগরিককে আটকের ঘটনায় ফৌজদারি ও কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

এর আগে গত বছরের জানুয়ারিতে দক্ষিণপূর্ব আফ্রিকার দেশে মালাউইয়ের এক নারীর কাছে থেকে দেশের ইতিহাস দ্বিতীয় সর্বোচ্চ ৮ কেজি ৩০০ গ্রাম কোকেনের চালান ঢাকা বিমানবন্দর থেকে জব্দ করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকা মূল্যের কোকেনসহ বিদেশী নাগরিককে আটক

আপডেট সময় ১২:১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫