শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান,  ৪৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে দেশের কয়েক জায়গায় সমন্বিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাজার ৪৪০ কেজি পলিথিন জব্দ, হাইড্রোলিক হর্ন জব্দ ও কালো ধোঁয়া নির্গমনের জন্য জরিমানা আদায় করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে: “সর্বশেষ গত মঙ্গলবার (২সেপ্টেম্বর) টাঙ্গাইল, নাটোর, নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগরের চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিচালিত ৪টি মোবাইল কোর্ট অভিযানে ৯টি মামলার মাধ্যমে মোট ২ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪ হাজার ৪৪০ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি চকবাজার এলাকায় একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা করে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। অভিযানের সময় বিভিন্ন বাজার, সুপারশপ ও দোকান মালিক এবং সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।

অপরদিকে, বান্দরবান জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী ০১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১টি মামলার মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এসময় কয়েকটি যানবাহনের চালককে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া, ঢাকা মহানগরের নিকুঞ্জ এলাকায় যানবাহন কর্তৃক মানমাত্রার অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১টি মোবাইল কোর্ট ৫টি মামলার মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং সংশ্লিষ্ট চালকদের সতর্ক করা হয়।

পরিবেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের কঠোর ব্যবস্থা ভবিষ্যতেও গ্রহণ করা হবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

বজ্রপাতে একদিনে দেশজুড়ে ১২ প্রাণহানি  

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান,  ৪৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

আপডেট সময় ০৩:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫