কবিতা

বন-বাদাড়ের বুনোফুল

  • মাসুদুর রহমান
  • আপডেট সময় ০৬:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 441

বন-বাদাড়ের বুনোফুল

বন-বাদাড়ের বুনোফুল আমি
হেলায় ফুটেছি পথের ধারে
ঘাস লতা গুল্মের সাথী
মুগ্ধতা মেখেছি পাপড়িতে।

হলুদ-সাদা, লাল-নীল
সবুজ বনের কোল;
শাপলা, পলাশ, অপরাজিতা
গন্ধ মেখে দোল দোল।

কলাবতী মাথা নাড়ায়
কনকচাঁপা ঝুমকো জবা হাসে;
গিরি মল্লিকা নাগকেশর ফোটে
অশোকের কাণ্ড ফুঁড়ে দুঃখে।

ধুলোর মাখা ঘাসফুল
রাতের তারার মতো;
বন চালতা দুধে আলতা
উদাল বাবলা কদম কতো!

পথের ধারে হেলায়
মুখটি করে আছে ভার
নিজের নাম না চেনায়
বুনো ফুলের ঝোঁপঝাড়।

নামি-দামী ফুলের ভিড়ে
কদর-আদর নাই মিলে,
পথের ফুল তাই তুচ্ছ অতি
পথেই নিল ঠাঁই বুঝি।

ভোরের আগেই মেলে দিলি
আছে যত পাপড়ির বাহার,
দুষ্টু ভ্রমর বলে ভালোবাসি
পরাগায়নে সঙ্গী হল বাকি সবার।

বুনো ফুলের মেলা
হাওয়ায় ভাসে আতর সুগন্ধ,
রঙিন পাপড়ি করে আনন্দ।

প্রজাপতি প্রভাতে নাচে তাতে
মৌমাছি গান তোলে সাথে,
বুনো ফুলের প্রকৃতি হাসে এভাবে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

কবিতা

বন-বাদাড়ের বুনোফুল

আপডেট সময় ০৬:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বন-বাদাড়ের বুনোফুল আমি
হেলায় ফুটেছি পথের ধারে
ঘাস লতা গুল্মের সাথী
মুগ্ধতা মেখেছি পাপড়িতে।

হলুদ-সাদা, লাল-নীল
সবুজ বনের কোল;
শাপলা, পলাশ, অপরাজিতা
গন্ধ মেখে দোল দোল।

কলাবতী মাথা নাড়ায়
কনকচাঁপা ঝুমকো জবা হাসে;
গিরি মল্লিকা নাগকেশর ফোটে
অশোকের কাণ্ড ফুঁড়ে দুঃখে।

ধুলোর মাখা ঘাসফুল
রাতের তারার মতো;
বন চালতা দুধে আলতা
উদাল বাবলা কদম কতো!

পথের ধারে হেলায়
মুখটি করে আছে ভার
নিজের নাম না চেনায়
বুনো ফুলের ঝোঁপঝাড়।

নামি-দামী ফুলের ভিড়ে
কদর-আদর নাই মিলে,
পথের ফুল তাই তুচ্ছ অতি
পথেই নিল ঠাঁই বুঝি।

ভোরের আগেই মেলে দিলি
আছে যত পাপড়ির বাহার,
দুষ্টু ভ্রমর বলে ভালোবাসি
পরাগায়নে সঙ্গী হল বাকি সবার।

বুনো ফুলের মেলা
হাওয়ায় ভাসে আতর সুগন্ধ,
রঙিন পাপড়ি করে আনন্দ।

প্রজাপতি প্রভাতে নাচে তাতে
মৌমাছি গান তোলে সাথে,
বুনো ফুলের প্রকৃতি হাসে এভাবে।