সংবাদ শিরোনাম ::
Logo জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার Logo নতুন বৃষ্টিবলয়ের আভাস: ২৬-২৭ এপ্রিল থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি Logo দেশে ‘পরিবেশ পুলিশ’ ইউনিট গঠনের প্রস্তাব Logo সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান   Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয়

গাজীপুরে দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক সভা

তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষ্যে গাজীপুরে মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, গাজীপুর এর আয়োজনে পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সেমিনার রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ পরিচালক আরেফিন বাদল

পরিবেশ সুরক্ষাকে সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আরেফিন বাদল বলেন,“মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ রোধে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। এর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং জীববৈচিত্র্য রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পরিবেশ রক্ষা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, জনগণের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়।”

সভায় বক্তারা একসঙ্গে বলেন, পরিবেশ দূষণ আজ বৈশ্বিক সমস্যা। গাজীপুরকে এই সমস্যা মোকাবিলায় এগিয়ে আসতে হবে। মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ প্রতিরোধ, প্লাস্টিক ব্যবহার কমানো, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

জনসচেতনতামূলক সভায় পরিবেশবাদী,শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

গাজীপুরে দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক সভা

আপডেট সময় ১২:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫