সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

২৭ বছরে চ্যানেল আই, ফুল-সবুজে প্রকৃতি ও জীবনের শুভেচ্ছা (ছবিগল্প)  

  • নাসিমুল শুভ
  • আপডেট সময় ০৫:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • 359

২৭ বছরে চ্যানেল আই, ফুল-সবুজে প্রকৃতি ও জীবনের শুভেচ্ছা  

হৃদয়ে বাংলাদেশ ধারণা করা লাল-সবুজের চ্যানেল আই ২৬ পেরিয়ে পা রেখেছে দূরন্ত যৌবনের ২৭ এ। চ্যানেল আইয়ের জন্মদিনে কেক, বর্ণিল ফুল এবং গাছের চারার সবুজ দিয়ে শুভেচ্ছা জানিয়েছে প্রকৃতি ও জীবন পরিবার।

চ্যানেল আইয়ের ২৭ বছরে পদার্পণ উদযাপনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কেক

১ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে হাজির হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সবাই। ফাউন্ডেশনের অঙ্গ হিসেবে চ্যানেল আইয়ের শীর্ষ ব্যক্তিদের হাতে ফুল ও সবুজের উপহার তুলে দেয় প্রকৃতি ও জীবন ক্লাব, প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাব, প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র, প্রকৃতিপল্লী এবং প্রকৃতিবার্তা ডটকম।

চ্যানেল আইয়ের জন্মদিনে প্রকৃতি ও জীবন ক্লাবের শুভেচ্ছা

প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের পক্ষে চ্যানেল আইকে শুভেচ্ছা জানাচ্ছেন সংগীত শিল্পীরা

প্রকৃতি পল্লীর পক্ষে জানানো হচ্ছে ফুলেল শুভেচ্ছা

শুভেচ্ছা জানাচ্ছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র

কৃষির কথা, প্রকৃতির কথা বলে যাওয়া চ্যানেল আইকে লাল-সবুজের যাত্রা অব্যাহত রাখার শুভকামনা জানিয়ে প্রকৃতিবার্তা অনলাইনের শুভেচ্ছা

চ্যানেল আইয়ের অভ্যর্থনা কক্ষে তৈরি ‘আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭ এ’ লেখা ব্যাকড্রপের সামনে দাঁড়িয়ে শুভেচ্ছা গ্রহণ করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু এবং ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের আরেক পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।

ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু,চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের আরেক পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন

শুভেচ্ছাপর্বে চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষ্যে নিজেদের একটি গান পরিবেশন করে প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাব, যাতে অংশ নেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্মীরা।

চ্যানেল আইয়ের দীর্ঘপথচলার অন্যতম সঙ্গী প্রকৃতি ও জীবন। প্রাণ-প্রকৃতি-জীববৈচিত্র্য রক্ষায় মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় করা এই অনুষ্ঠান চ্যানেল আইয়ের দেশের প্রতি দায়িত্বশীলতারই পরিচয় বহন করে চলেছে।

এবারের জন্মদিনের উৎসবেও চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন হাতে হাত ধরে আরও বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে।

চ্যানেল আই কার্যালয়ে প্রকৃতি ও জীবন

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১ অক্টোবর দেশের টেলিভিশন অঙ্গনে এক নতুন সূর্যোদয় হয়েছিল। আজ সেই সূর্য ২৬ বছরের গৌরবময় পথ অতিক্রম করে পদার্পণ করেছে ২৭তম বছরে। চ্যানেল আই শুধু একটি টেলিভিশনের নাম নয়, বরং বাংলাদেশের গণমাধ্যমে এক আলোকবর্তিকা, যা দর্শকের হৃদয়ে জাগিয়েছে গভীর প্রত্যয়— “হৃদয়ে বাংলাদেশ”।

বাংলাদেশের মাটি, মানুষ, প্রকৃতি, কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গী হয়ে কোটি দর্শকের ভালোবাসায় চ্যানেল আই হয়ে উঠেছে সবার প্রাণের চ্যানেল। ২৬ বছরের বর্ণিল পথচলায় সংবাদ, সংস্কৃতি, বিনোদনসহ সব ক্ষেত্রেই চ্যানেল আই হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেছে অটলভাবে।

চ্যানেল আই তার প্রতিটি আয়োজনে সবসময় প্রাধান্য দিয়েছে বাংলাদেশের মাটি-মানুষ ও প্রাণ-প্রকৃতিকে। কৃষি, কৃষক ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে “হৃদয়ে মাটি ও মানুষ” অনুষ্ঠানটি বিশেষভাবে স্থান করে নিয়েছে বিশ্বজুড়ে বাঙালির হৃদয়ে। প্রাণ-প্রকৃতি রক্ষায় “প্রকৃতি ও জীবন” অর্জন করেছে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

২৭ বছরে চ্যানেল আই, ফুল-সবুজে প্রকৃতি ও জীবনের শুভেচ্ছা (ছবিগল্প)  

আপডেট সময় ০৫:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫